মামলায় হেরে মোটা অঙ্কের জরিমানার মুখে প্রিন্স হ্যারিসহ ৭ তারকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ডেইলি মেইলের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের মামলায় হেরে গিয়ে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়েছেন প্রিন্স হ্যারিসহ সাত তারকা। প্রতিপক্ষের আইনি খরচ

2026-08-22T13:45:08+00:00
2026-08-22T13:45:43+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
মামলায় হেরে মোটা অঙ্কের জরিমানার মুখে প্রিন্স হ্যারিসহ ৭ তারকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:৪৫ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ১:৪৫ পিএম
প্রিন্স হ্যারি, হার্লি এবং এলটন জন। ছবি : সংগৃহীত
ডেইলি মেইলের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের মামলায় হেরে গিয়ে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়েছেন প্রিন্স হ্যারিসহ সাত তারকা। প্রতিপক্ষের আইনি খরচ বাবদ তাদের সর্বোচ্চ ৩ কোটি ৪৫ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৫৭৫ কোটি ৫৩ লাখ টাকার বেশি) পরিশোধ করতে হতে পারে।

শুক্রবার (২১ আগস্ট) যুক্তরাজ্যের হাইকোর্ট এ বিষয়ে আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, সাত বাদীকে আগামী শুক্রবারের মধ্যে ডেইলি মেইলের প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডকে (এএনএল) প্রাথমিকভাবে ৯৫ লাখ ৪০ হাজার পাউন্ড দিতে হবে।

মামলায় প্রিন্স হ্যারি ছাড়াও ছিলেন গায়ক এলটন জন ও তার স্বামী ডেভিড ফার্নিশ, অভিনেত্রী লিজ হার্লি ও স্যাডি ফ্রস্ট, সাবেক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির উপনেতা সাইমন হিউজেস এবং অধিকারকর্মী ব্যারনেস লরেন্স।


গত ৭ জুলাই বিচারপতি নিকলিন ডেইলি মেইলের বিরুদ্ধে অবৈধভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ খারিজ করেন। এএনএল শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। বাদীদের আপিলের জন্য ২ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে আদালত।

রায়ে বিচারপতি বাদীদের মামলাটি উপস্থাপনের পদ্ধতিকে ‘অত্যন্ত মাত্রায় অযৌক্তিক’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে এএনএলের ৩ কোটি ৪৫ লাখ পাউন্ড আইনি খরচের দাবিকেও আপাতদৃষ্টিতে অতিরিক্ত বলে উল্লেখ করেন।

ফলে বিমার আওতায় থাকা অর্থের বাইরে প্রিন্স হ্যারি ও অন্যদের আরও প্রায় ১ কোটি ৮০ লাখ পাউন্ড পরিশোধ করতে হতে পারে।


সময়ের আল/এমকে


  বিষয়:   মামলা  জরিমানা  প্রিন্স হ্যারি  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: