ইরানের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞায় সমর্থন নেই জর্জিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নিষেধাজ্ঞায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া। জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো আন্তর্জাতিক পদক্ষেপে

2026-08-22T14:25:47+00:00
2026-08-22T14:25:47+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞায় সমর্থন নেই জর্জিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:২৫ পিএম 
ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নিষেধাজ্ঞায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া। জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো আন্তর্জাতিক পদক্ষেপে দেশটি অংশ নেবে না বলে জানিয়েছে সরকার। খবর মিডল ইস্ট আইয়ের।

ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিমের সংসদীয় প্রতিনিধি তেঙ্গিজ শারমানাশভিলি বলেন, জর্জিয়া জাতীয় স্বার্থ বিবেচনা করেই আন্তর্জাতিক কোনো পদক্ষেপে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, কোনো সিদ্ধান্ত যদি জর্জিয়ার স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে সেটি কার স্বার্থে কাজ করছে, তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।


শারমানাশভিলি আরও বলেন, তুরস্ক ও সার্বিয়াও ইইউর প্রার্থী দেশ হওয়া সত্ত্বেও সর্বশেষ নিষেধাজ্ঞায় যোগ দেয়নি।

জর্জিয়ার এই অবস্থান ইরান ইস্যুতে ইউরোপের সঙ্গে দেশটির নীতিগত দূরত্বের বিষয়টি সামনে আনল। তিবিলিসির মতে, আন্তর্জাতিক কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশের নিজস্ব স্বার্থই অগ্রাধিকার পাবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ইরান  ইইউ  নিষেধাজ্ঞা  জর্জিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: