মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারের সাগাইং অঞ্চলের মিয়াং টাউনশিপে একটি বৌদ্ধ বিহারে সামরিক বাহিনীর বিমান হামলায় নারীসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন

2026-08-22T15:24:16+00:00
2026-08-22T15:24:33+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলা, নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৩:২৪ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ৩:২৪ পিএম
ছবি : সংগৃহীত
মিয়ানমারের সাগাইং অঞ্চলের মিয়াং টাউনশিপে একটি বৌদ্ধ বিহারে সামরিক বাহিনীর বিমান হামলায় নারীসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থা সিডিএসওএম এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে মান্দালয় থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে সোয়েল লে ওহ গ্রামের একটি মঠ প্রাঙ্গণে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরাবতী। 

সিডিএসওএমের মুখপাত্র নুয়ে উ জানান, যুদ্ধবিমান থেকে প্রায় ১৫ মিনিটের ব্যবধানে মঠ ও আশপাশে দুটি বোমা ফেলা হয়।


হামলার সময় বর্ষাবাসের ধর্মীয় আচার পালনের জন্য মঠে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। বিবিসি বার্মিজসহ স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে নিহতের সংখ্যা ১০ থেকে ১৪ জন বলে উল্লেখ করা হয়েছে।

হামলার বিষয়ে সামরিক জান্তা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এর আগে তারা দাবি করে আসছিল, তাদের অভিযান কেবল ‘বৈধ লক্ষ্যবস্তু’কে কেন্দ্র করেই পরিচালিত হয়।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর সাগাইং মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র প্রতিরোধের অন্যতম প্রধান ঘাঁটিতে পরিণত হয়েছে। অভ্যুত্থানের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী, সংঘাতে এক লাখের বেশি মানুষ নিহত এবং ৫২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মিয়ানমার  বৌদ্ধ  বিহার  বিমান  হামলা  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: