এ বছরই ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা

ক্রীড়া ডেস্ক

খেলা

তৃণমূল পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দেশের প্রতিটি জেলায় একটি করে আন্তর্জাতিক মানের ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠার বড়

2026-08-22T21:48:43+00:00
2026-08-22T21:48:43+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
খেলা
এ বছরই ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:৪৮ পিএম 
হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক । ছবি : সংগৃহীত
তৃণমূল পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দেশের প্রতিটি জেলায় একটি করে আন্তর্জাতিক মানের ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠার বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরেই দ্রুততম সময়ের মধ্যে প্রথম ধাপে দেশের ১০টি জেলায় আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এসব কথা বলেন।

তিনি জানান, প্রথম ধাপে নির্বাচিত ১০টি জেলার মধ্যে সিলেট বিভাগের প্রতিনিধি হিসেবে হবিগঞ্জ জেলায় আন্তর্জাতিক মানের এই স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হবিগঞ্জের ক্রীড়াপ্রেমীদের উৎসাহের প্রশংসা করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, "আজকের টুর্নামেন্টের ফাইনালে দর্শকদের এই উপচেপড়া উপস্থিতিই প্রমাণ করে এ অঞ্চলের মানুষ খেলাধুলাকে কতটা ভালোবাসে। খেলাধুলার চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক সাংস্কৃতিক পরিবর্তন আনতে পুরো সিলেট বিভাগ সারা দেশের জন্য একটি অনুকরণীয় মডেল হয়ে উঠবে।"


স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও জানান, দেশের সব জেলা স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম সংস্কারের অংশ হিসেবে হবিগঞ্জ স্টেডিয়ামের গ্যালারিবিহীন অংশে দ্রুত নতুন গ্যালারি নির্মাণ করা হবে। দর্শকদের যেন দাঁড়িয়ে খেলা দেখতে না হয় এবং তারা স্বাচ্ছন্দ্যে তা উপভোগ করতে পারেন, সেজন্য গ্যালারি ও আন্তর্জাতিক মানের আধুনিক ড্রেসিংরুম নির্মাণের প্রয়োজনীয় অর্থ ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেন, "রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক সৌন্দর্য হলেও খেলাধুলার মাঠ আমাদের সবাইকে এক সুতোয় গেঁথে দেয়। হবিগঞ্জের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে এ দেশের মানুষ শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাসী।"

আয়োজিত টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ফাইনালে নুনু এফসি ফুটবল একাদশকে ১-০ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বানিয়াচং ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে এলাকার স্থানীয় সংসদ সদস্য ড. সাখাওয়াত হোসেন জীবন, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ ও পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/টিকে


  বিষয়:   এ বছরই ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: