ক্লাব না পাওয়ায় নিজ এজেন্টকে চাকরিচ্যুত করলেন মার্তিনেজ

ক্রীড়া ডেস্ক

খেলা

টানা দুই মৌসুম চেষ্টা করেও ইউরোপের কোনো বড় ক্লাবে দলবদল করতে না পারায় চরম ক্ষোভ ও অসন্তোষ থেকে নিজের দীর্ঘদিনের

2026-08-22T22:52:46+00:00
2026-08-22T23:02:42+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
খেলা
ক্লাব না পাওয়ায় নিজ এজেন্টকে চাকরিচ্যুত করলেন মার্তিনেজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৫২ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ১১:০২ পিএম
এমিলিয়ানো মার্তিনেজ । ছবি : সংগৃহীত
টানা দুই মৌসুম চেষ্টা করেও ইউরোপের কোনো বড় ক্লাবে দলবদল করতে না পারায় চরম ক্ষোভ ও অসন্তোষ থেকে নিজের দীর্ঘদিনের এজেন্ট গুস্তাভো গোনিকে ছাঁটাই করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।

মেক্সিকোর শীর্ষস্থানীয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম 'আল বাত'-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, অ্যাস্টন ভিলা ছেড়ে ইউরোপিয়ান ফুটবলের জায়ান্ট কোনো ক্লাবে যোগ দিতে চেয়েছিলেন ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে তাঁর যাওয়া একপ্রকার নিশ্চিতই হয়ে গিয়েছিল। এমনকি ক্লাবের সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন বিদায়বার্তাও দিয়ে ফেলেছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে ট্রান্সফার প্রক্রিয়ার জটিলতায় সেই চুক্তি ভেস্তে যায়।

চলতি দলবদল মৌসুমে ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাসে মার্তিনেজের যোগ দেওয়ার কথা জোরালোভাবে শোনা যাচ্ছিল। তবে সেখানেও বাঁধা হয়ে দাঁড়ায় অ্যাস্টন ভিলার ১ থেকে ১.৫ কোটি ডলারের (প্রায় ১২৩ থেকে ১৮৫ কোটি টাকা) চড়া দাবি। পাশাপাশি বিশ্বকাপের আগে মার্তিনেজের ডান হাতের আঙুল ভেঙে যাওয়ার কারণে তাঁর সেরা ফর্ম পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে পিছু হটে জুভেন্টাস।


টানা দুইবার বড় ক্লাবের হাতছানি হাতছাড়া হওয়ার দায়ভার এজেন্টের ওপর চাপিয়ে তাকে বরখাস্ত করেন মার্তিনেজ। এদিকে নতুন মৌসুমে অ্যাস্টন ভিলায় নিজের অবস্থান নিয়েও বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই তারকা। প্রায় ৩ কোটি ৮০ লাখ ডলারে জাপানি উদীয়মান গোলকিপার জিওন সুজুকিকে দলে ভিড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছে ক্লাবটি। ফলে শুরুর একাদশে জায়গা ধরে রাখতে মার্তিনেজকে এখন কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে।

যদিও এজেন্ট ছাঁটাইয়ের খবর নিয়ে মার্তিনেজ নিজে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। এর আগে তাঁর সাবেক এজেন্ট গুস্তাভো গোনি দাবি করেছিলেন, মার্তিনেজ অ্যাস্টন ভিলায় সুখী আছেন এবং চ্যাম্পিয়ন্স লিগ খেলতে মুখিয়ে আছেন। ২০২৯ সালের জুন পর্যন্ত অ্যাস্টন ভিলার সঙ্গে চুক্তি থাকলেও নতুন এজেন্ট নিয়োগের পর মার্তিনেজের ক্লাব ফুটবলের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, তা দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।

সময়ের আলো/টিকে


  বিষয়:   ট্রান্সফার  ভেস্তে  এজেন্ট  ছাঁটাই  মার্তিনেজ  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: