বংশী নদীতে কলস ও চোখমুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইয়ের বংশী নদীতে ভাসমান গলায় কলস ও চোখমুখ বাঁধা অবস্থায় ছাহেরা খাতুন (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে

2026-08-22T23:28:55+00:00
2026-08-22T23:28:55+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
বংশী নদীতে কলস ও চোখমুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:২৮ পিএম 
ধামরাই থানা। সংগৃহীত ছবি
ঢাকার ধামরাইয়ের বংশী নদীতে ভাসমান গলায় কলস ও চোখমুখ বাঁধা অবস্থায় ছাহেরা খাতুন (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান। 

এর আগে, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গুচ্ছ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছাহেরা খাতুন ধামরাইয়ের হাজীপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, সে একই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, ধামরাই উপজেলার সদর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখে এলাকার লোকজন ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে আসে।


এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, বংশী নদীতে একটি লাশ ভেসে যেতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে চোখমুখ ও গলায় কলসি বাঁধা মরদেহটি উদ্ধার করে।

সকালে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা হোসেন শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বলা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   ধামরাই  বংশী নদী  কলস ও চোখমুখ বাঁধা লাশ  নারীর মরদেহ  উদ্ধার  ঢাকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: