গোলে অনন্য রেকর্ড রোনালদোর

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ ব্যর্থতার পর মাঠে ফিরেই নতুন রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে পেশাদার ক্যারিয়ারের ৯৭৭তম গোল করার পাশাপাশি, ইতিহাসের

2026-08-23T05:26:46+00:00
2026-08-23T05:26:46+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
খেলা
গোলে অনন্য রেকর্ড রোনালদোর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:২৬ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ব্যর্থতার পর মাঠে ফিরেই নতুন রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে পেশাদার ক্যারিয়ারের ৯৭৭তম গোল করার পাশাপাশি, ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫ লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন পর্তুগিজ মহাতারকা। হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ২৩ গোল দূরত্বে তার অবস্থান। শুক্রবার রাতে সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে মাঠে নামেন রোনালদো। ম্যাচের শুরুতে বেঞ্চে থাকা ৪১ বছর বয়সি এই তারকাকে ৬২তম মিনিটে বদলি হিসেবে নামান আল নাসরের কোচ আঞ্জে পোস্তেকোগলু। 

মাঠে নামার ২১ মিনিট পরই গোলের দেখা পান রোনালদো। ৮৩তম মিনিটে আইমান ইয়াহইয়ার নিচু ক্রস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান তিনি। রোনালদোর গোলে শেষ পর্যন্ত আল রিয়াদের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পায় আল নাসর। ২০০২-০৩ মৌসুমে স্পোর্টিং লিসবনের হয়ে শুরু হয়েছিল তার গোলের এই যাত্রা। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং আবার ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে আল নাসরে এসেও থামেনি সেই ধারা।

এই কীর্তিতে তিনি পেছনে ফেলেছেন সুইডেনের কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচকে। ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২০২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪টি লিগ মৌসুমে গোল করেছিলেন ইব্রাহিমোভিচ। গত মৌসুমে তার রেকর্ড স্পর্শ করেছিলেন রোনালদো, এবার সেটি নিজের একার করে নিলেন। রোনালদোর পেশাদার ক্যারিয়ারের গোলসংখ্যা এখন ৯৭৭। 


এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মেয়াদ মিলিয়ে ১৪৫, জুভেন্টাসে ১০১, স্পোর্টিংয়ে ৫ এবং আল নাসরের হয়ে ১৩০ গোল করেছেন। পর্তুগাল জাতীয় দলের হয়ে তার গোল ১৪৬টি। বিশ্বকাপের পর বাড়তি ছুটি নিয়ে পর্তুগালে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নতুন মৌসুমে আল নাসরের প্রথম দুই ম্যাচে খেলেননি রোনালদো। আল রিয়াদের বিপক্ষের ম্যাচ দিয়েই আবার মাঠে ফেরেন তিনি।

আল নাসরের হয়ে বাকি তিন গোল করেন আবদুলেলাহ আল-আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্স। রোনালদোর গোলের রাতে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমে খেলছেন রোনালদো। আর মৌসুমের প্রথম ম্যাচেই ৯৭৭তম গোল করে হাজার গোলের মাইলফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   গোল  রেকর্ড  রোনালদো  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: