ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের ওড়িশা উপকূলের কাছে ডুবে গেছে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি ওশান-উইনার। জাহাজটিতে থাকা ২৪ নাবিকের মধ্যে একজন বাংলাদেশি, ২০

2026-08-23T08:30:46+00:00
2026-08-23T09:02:42+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:৩০ এএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ৯:০২ এএম
ডুবে যাওয়া এমভি ওশান-উইনার। সংগৃহীত ছবি
ভারতের ওড়িশা উপকূলের কাছে ডুবে গেছে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি ওশান-উইনার। জাহাজটিতে থাকা ২৪ নাবিকের মধ্যে একজন বাংলাদেশি, ২০ জন চীনা ও ৩ জন মিয়ানমারের নাগরিক। দুর্ঘটনার পর লাইফ র‍্যাফট থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় জাহাজটি। ওড়িশা থেকে ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাওয়া হচ্ছিল। তবে উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে যাওয়ার পর জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টা ৪৮ মিনিটে বিষয়টি জানতে পারে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার। পরে জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য জানিয়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযানে সহায়তা চায়।


এরপর নাবিকদের উদ্ধারে যৌথ অভিযান শুরু করে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী। অভিযানে কোস্ট গার্ডের ভারাদ ও অনমোল নামে দুটি জাহাজ পাঠানো হয়েছে। শ্রী বিজয়পুরম থেকে বিজিত নামের আরেকটি জাহাজও উদ্ধারকাজে যুক্ত করা হয়েছে।

এদিকে দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজকে সতর্ক করা হয়েছে। উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য তাদেরও অনুরোধ জানানো হয়েছে বলে ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   ওড়িশা উপকূল  বাংলাদেশি  ২৪ নাবিক  কার্গো জাহাজ  ডুবি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: