শেয়ারবাজারে মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের চার দিনই মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে সপ্তাহের ব্যবধানে দাম কমার তালিকায় নাম

2026-08-23T17:47:09+00:00
2026-08-23T17:47:09+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
অর্থনীতি
শেয়ারবাজারে মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:৪৭ পিএম 
দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের চার দিনই মূল্যসূচক কমেছে। সংগৃহীত ছবি
দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের চার দিনই মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে সপ্তাহের ব্যবধানে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠান। এতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় চার হাজার কোটি টাকা কমে গেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের গতি। পাশাপাশি মূল্যসূচকের বড় পতন হয়েছে।  

এতে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ তিন হাজার ৮১২ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল সাত লাখ সাত হাজার ৬১৫ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে তিন হাজার ৮০৩ কোটি টাকা।

বাজার মূলধন কমার পাশাপাশি গত সপ্তাহে প্রধান মূল্যসূচকও কমেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে কমেছে ৯৭.৮৩ পয়েন্ট বা ১.৬৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ২২.৯৫ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ।   


অন্য দুই সূচকের মধ্যে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহজুড়ে কমেছে ২১.০৩ পয়েন্ট বা ১.৭৯ শতাংশ। আগের সপ্তাহে এটি কমেছিল ৩.৫৬ পয়েন্ট বা ০.৩০ শতাংশ। আর বাছাই করা ভালো কম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে কমেছে ৩০.২১ পয়েন্ট বা ১.৩৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ০.৮৮ পয়েন্ট বা ০.০৪ শতাংশ।  

এদিকে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতিও কমেছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৯০৫ কোটি ৭১ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৯৯৭ কোটি ৫৬ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৯১ কোটি ৮৫ লাখ টাকা বা ৯.২১ শতাংশ।


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   শেয়ারবাজার  মূলধন 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: