স্ত্রীর শোকে ভেঙে পড়া বন্ধুকে গান্ধীর চিঠি, বিক্রি হলো ২০ কোটি টাকায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

স্ত্রীর মৃত্যুর পর শোকে ও একাকিত্বে ভেঙে পড়া ঘনিষ্ঠ বন্ধুকে মহাত্মা গান্ধীর লেখা চিঠি ও ভাবনার বিরল সংগ্রহ নিলামে বিক্রি

2026-08-23T19:08:39+00:00
2026-08-23T19:08:39+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
স্ত্রীর শোকে ভেঙে পড়া বন্ধুকে গান্ধীর চিঠি, বিক্রি হলো ২০ কোটি টাকায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৭:০৮ পিএম 
মহাত্মা গান্ধী। ছবি : সংগৃহীত
স্ত্রীর মৃত্যুর পর শোকে ও একাকিত্বে ভেঙে পড়া ঘনিষ্ঠ বন্ধুকে মহাত্মা গান্ধীর লেখা চিঠি ও ভাবনার বিরল সংগ্রহ নিলামে বিক্রি হয়েছে ২০ কোটি টাকার বেশি দামে। ভারতীয় ঐতিহাসিক কোনো নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটিকে নতুন বিশ্বরেকর্ড বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্ট।

‘গান্ধী: ফ্রম দ্য কালেকশন অব আনন্দ টি হিঙ্গোরানি’ নামে ৮৬টি লটে সংগ্রহটি নিলামে তোলা হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল গান্ধীর হাতে লেখা ৬৮৮টি ভাবনার সংকলন। ১৯৪৪ সালের ২০ নভেম্বর থেকে ১৯৪৬ সালের ১০ অক্টোবর পর্যন্ত এসব লেখা তৈরি হয়। পরে এগুলো ‘এ থট ফর দ্য ডে’ বইয়ে সংকলিত হয়।

গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী আনন্দ টি হিঙ্গোরানির স্ত্রী বিদ্যার মৃত্যুর পর তিনি গভীর শোক ও নিঃসঙ্গতায় ভুগছিলেন। সেই সময় বন্ধুকে সান্ত্বনা দিতে গান্ধী প্রতিদিন একটি করে ভাবনা লিখে পাঠাতেন। এসব লেখায় সত্য, অহিংসা, আত্মসংযম, ধর্মীয় সমতা, প্রার্থনা, সেবা ও আত্মোপলব্ধির মতো বিষয় উঠে এসেছে।


সংগ্রহটির সবচেয়ে বড় লটটি বিক্রি হয়েছে ১৬ কোটি ২০ লাখ রুপিতে, যা প্রায় ১২ লাখ পাউন্ডের সমান। গান্ধীর ঈশ্বর ও ভগবদ্গীতা বিষয়ক তিনটি পাণ্ডুলিপি ও চিঠি বিক্রি হয়েছে ১ কোটি ৬৮ লাখ রুপিতে। তাঁর বহনযোগ্য বাক্স-চরকা বিক্রি হয়েছে ১ কোটি ২ লাখ রুপিতে।

তবে নিলামে এসব ঐতিহাসিক সামগ্রী বিক্রি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল গান্ধী মিউজিয়ামের পরিচালক এ আনামালাই। তার মতে, এসব নথি ভারতের অভিন্ন ঐতিহাসিক ঐতিহ্যের অংশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা উচিত।

ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে স্যাফরনআর্ট জানিয়েছে, তিনি ভারতেরই একজন নাগরিক এবং পাণ্ডুলিপিগুলো ভারতেই থাকবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   শোক  গান্ধী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: