সার্ককে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে সার্ক প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও

2026-08-23T23:50:47+00:00
2026-08-23T23:51:27+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
জাতীয়
সার্ককে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৫০ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ১১:৫১ পিএম
সার্ককে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর । ছবি : সংগৃহীত
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে সার্ক প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিষয়ে বাংলাদেশের সুদৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৩ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সার্ক মহাসচিব আঞ্চলিক সহযোগিতা প্রসারে বাংলাদেশের ঐতিহাসিক নেতৃত্ব ও অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে সার্কের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের দূরদর্শী রাষ্ট্রনায়কত্ব ও উদ্যোগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দক্ষিণ এশিয়ার জনগণের শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের প্রধান আঞ্চলিক মঞ্চ হিসেবে সার্কের গুরুত্ব তুলে ধরেন তিনি।


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দক্ষিণ এশীয় অঞ্চলের অভিন্ন চ্যালেঞ্জ ও সংকট মোকাবিলায় একটি গতিশীল ও জনকেন্দ্রিক সার্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। আঞ্চলিক সহযোগিতার চেতনা সজীব রাখতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ধারাবাহিক সংলাপ, অর্থনৈতিক একীকরণ, সংযোগ বৃদ্ধি এবং জলবায়ু সহনশীলতা নিয়ে বাস্তবভিত্তিক কাজের ওপর তিনি জোর দেন।

পরিশেষে, সার্কের কার্যক্রমকে বেগবান রাখতে রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সফল মেয়াদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সার্ক কৃষি কেন্দ্র এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থার মতো বিশেষায়িত কেন্দ্রের আয়োজক হিসেবে বাংলাদেশ ভবিষ্যতেও সার্কের সার্বিক পুনরুজ্জীবনে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করা হয়।

সময়ের আলো/টিকে
  বিষয়:   সার্ককে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: