ফারাক্কার সব গেট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফোনে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিতে অনুরোধ জানিয়েছে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ।এক্সে এক

2026-08-24T09:10:21+00:00
2026-08-24T13:30:00+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ফারাক্কার সব গেট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:১০ এএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ১:৩০ পিএম
ফারাক্কা বাঁধ। সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফোনে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিতে অনুরোধ জানিয়েছে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ।

এক্সে এক পোস্টে বিহারের মুখ্যমন্ত্রী বলেছেন, ফারাক্কার সব গেট খুলে দিলে নদীর স্বাভাবিক প্রবাহ সহজ করবে এবং বিহারের বন্যা পরিস্থিতি স্বাভাবিকে সহায়তা করবে।

সম্রাট চৌধুরী এক্সে লিখেছেন, গঙ্গা নদীর পানি বৃদ্ধি ও বিহারের বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে ফোনে কথা বলেছি এবং ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছি।

তিনি আরও লিখেছেন, ফারাক্কা বাঁধের গেটগুলো খুলে দিলে গঙ্গার পানি প্রবাহ সুগম হবে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ ব্যাপারে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। বর্তমানে বিহারের নিরাপত্তা ও ত্রাণ কার্যক্রমই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

ফারাক্কা বাঁধের গেটগুলো খুলে দিলে বাংলাদেশের জন্য হতে পারে ভয়াবহ বিপর্যয়। গঙ্গা নদীতে নির্মিত ফারাক্কা বাঁধ ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অবস্থিত। দেশটির প্রশাসন বাঁধের সুরক্ষায় ফারাক্কার সবকটি গেট খুলে দিলে উজানের আটকে থাকা বিশাল পানিপুঞ্জ গঙ্গা হয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করবে, যা বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি করবে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ফারাক্কা  গেট  শুভেন্দু  বিহার  মুখ্যমন্ত্রী  ফোন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: