৩৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হলো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ক্রীড়া ডেস্ক

খেলা

১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ গোলের ম্যাচে ব্যবহৃত বলটি নিলামে ৩৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে বিক্রি

2026-08-24T10:19:01+00:00
2026-08-24T10:42:06+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
খেলা
৩৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হলো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:১৯ এএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ১০:৪২ এএম
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল। সংগৃহীত ছবি
১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ গোলের ম্যাচে ব্যবহৃত বলটি নিলামে ৩৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশন্স’-এর আয়োজনে বলটি বিক্রি করা হয়। 

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে আর্জেন্টিনার জয়ের সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্যবহৃত হয়েছিল অ্যাডিডাসের তৈরি ‘অ্যাজটেকা’ নামের এই বলটি। ওই এক ম্যাচেই দুটি অবিস্মরণীয় গোল উপহার দিয়েছিলেন আর্জেন্টাইন এই মহানায়ক। 

ম্যাচের প্রথম গোলটিতে ইংলিশ গোলরক্ষক পিটার শিল্টনের মাথার উপর দিয়ে হাত দিয়ে বল জালে পাঠিয়েছিলেন ম্যারাডোনা, যা রেফারিদের নজর এড়িয়ে যায় এবং পরবর্তীতে ফুটবল বিশ্বে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়। এর ঠিক চার মিনিট পর নিজেদের অর্ধ থেকে একক প্রচেষ্টায় ইংল্যান্ডের পাঁচ ফুটবলারকে কাটিয়ে শতাব্দীর সেরা গোলটি (গোল অব দ্য সেঞ্চুরি) করেন তিনি।

হেরিটেজ অকশন্স জানায়, ম্যাচের মূল ছবি ও ভিডিওর সঙ্গে ফটো-ম্যাচিং প্রযুক্তির মাধ্যমে বলটির সত্যতা পুরোপুরি নিশ্চিত করা হয়েছে। যদিও নিলামের আগে স্মারক সংগ্রাহকরা এর সম্ভাব্য দর অন্তত ১ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করেছিলেন, সে তুলনায় ৩৩ লাখ ৫০ হাজার ডলারের চূড়ান্ত দামটি কিছুটা কম মনে করা হচ্ছে।

ঐতিহাসিক এই বলটির মালিক ছিলেন সেই ম্যাচের দায়িত্বে থাকা তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসের। ৩৬ বছর নিজের কাছে রাখার পর ২০২২ সালে লন্ডনের একটি নিলামে তিনি বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি করেছিলেন। সেখান থেকে হাতবদল হয়ে এবার ডালাসের নিলামে উঠলো বলটি। 

উল্লেখ্য, ওই ম্যাচে ম্যারাডোনার পরিহিত ঐতিহাসিক নীল জার্সিটি ২০২২ সালেই সোথবির নিলামে ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল।


তবে এই বিক্রি কোনো খেলায় ব্যবহৃত বলের মূল্যে সর্বোচ্চ রেকর্ড ভাঙতে পারেনি। মেজর লিগ বেসবলে শোহেই ওতানির এক মৌসুমে ঐতিহাসিক ৫০তম হোম রানের বলটি ৪৩ লাখ ৯২ হাজার ডলারে বিক্রি হয়ে এখনো খেলায় ব্যবহৃত বলের শীর্ষ র‍্যাংকিংয়ে রয়েছে। আর সবধরনের ক্রীড়া স্মারকের জগতে সর্বোচ্চ বিক্রির অলটাইম রেকর্ডটি বেবে রুথের ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজ জার্সির দখলে, যা ২০২৪ সালে ২ কোটি ৪১ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ম্যারাডোনা  হ্যান্ড অব গড  বল  নিলাম  ডলার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: