যুদ্ধের মধ্যেই ইরানে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই বিশাল এক গ্যাসের খনির সন্ধান পেয়েছে ইরান। ধারণা করে হচ্ছে, নতুন সেই খনিতে ৭ দশমিক ৫

2026-08-24T10:34:11+00:00
2026-08-24T10:34:11+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধের মধ্যেই ইরানে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:৩৪ এএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই বিশাল এক গ্যাসের খনির সন্ধান পেয়েছে ইরান। ধারণা করে হচ্ছে, নতুন সেই খনিতে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন কিউবিক ফুট বা ২১২ দশমিক ৪ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস আছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফার্সে এই খনির সন্ধান মিলেছে বলে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে নিশ্চিত করেছেন দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ।

তিনি বলেছেন, নতুন এই খনিটিতে যে গ্যাসের সন্ধান মিলেছে, সেটিতে হাইড্রোজেন সালফাইড এবং অন্যান্য অপ্রয়োজনীয় উপাদানের মাত্রা বেশ কম। ফলে খনিটি থেকে গ্যাসের উত্তোলন তুলনামূলকভাবে সহজ ও সাশ্রয়ী হবে।

উল্লেখ্য, জ্বালানি তেলের পাশাপাশি ইরান প্রাকৃতিক গ্যাসেও বেশ সমৃদ্ধ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর আগ পর্যন্ত দেশটির গ্যাস খনিগুলো থেকে প্রতিদিন ৬৫০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস উত্তোলন করা হতো।


রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের মোহসিন পাকনেজাদ জানিয়েছেন, নতুন আবিষ্কৃত খনিটি থেকে সম্ভবত সম্পূর্ণ গ্যাস তোলা সম্ভব হবে না। ২১২ দশমিক ৪ বিলিয়ন কিউবিক মিটার গ্যাসের মধ্যে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ১৬০ বিলিয়ন কিউবিক মিটারেরও বেশি।

মার্কিন বাহিনীর মুহুর্মুহু আক্রমণে দেশটির তেল ও গ্যাস শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হওয়ার মধ্যেই এই সুখবর পেলেন ইরান। যা ইরানের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে। 

সূত্র : ব্লুমবার্গ, এনডিটিভি

সময়ের আলো/জেডি 


  বিষয়:   যুদ্ধ  ইরান  বিশাল  গ্যাসক্ষেত্র  সন্ধান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: