প্রথম এসিসি সভাতেই তামিম পেলেন নতুন দায়িত্ব

ক্রীড়া ডেস্ক

খেলা

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরিসরেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন

2026-08-24T11:52:27+00:00
2026-08-24T11:52:27+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
খেলা
প্রথম এসিসি সভাতেই তামিম পেলেন নতুন দায়িত্ব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:৫২ এএম 
বিসিবি সভাপতি তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরিসরেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় প্রথমবারের মতো অংশ নিয়েই এই পদে দায়িত্ব পেলেন তামিম।   

সভায় একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনিকে সর্বসম্মতিক্রমে এসিসির নতুন সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।

এশিয়ার ক্রিকেট নিয়ে এবারের সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় এসিসির সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় পরিবর্তন আনার সিদ্ধান্তও রয়েছে। এতদিন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে এসিসির সভাপতির দায়িত্ব বণ্টন করা হতো। নতুন সিদ্ধান্তে এই তালিকায় যুক্ত হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও। এর ফলে আগামীতে নির্ধারিত নিয়ম অনুযায়ী আফগানিস্তান থেকেও এসিসির সভাপতি নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হলো। 

২০২৬-২০২৮ মেয়াদের জন্য এসিসির নির্বাহী বোর্ডেও নতুন সদস্য যুক্ত হয়েছেন। কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে তাদের নির্বাচিত করা হয়।

এর মধ্যেই বাংলাদেশের জন্য আলোচনার বড় বিষয় হয়ে উঠেছে তামিমের নতুন দায়িত্ব। বিসিবি সভাপতি হিসেবে এসিসির কোনো সভায় এটাই ছিল তার প্রথম অংশগ্রহণ। প্রথম উপস্থিতিতেই গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় এশিয়ার ক্রিকেটের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় এখন থেকে তার সরাসরি সম্পৃক্ততা থাকছে।


এশিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা ও সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এসিসি সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি বলেন, ‘এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে এক সুতোয় বাঁধার একটি মাধ্যম। আমাদের আজকের এসব সিদ্ধান্ত এশিয়ার ক্রিকেটকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে।’

সময়ের আলো/জেডি 


  বিষয়:   এসিসি  সভা  তামিম  দায়িত্ব 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: