প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গত জুলাই মাসে যন্তর মন্তরে আন্দোলনের সময় শিক্ষার্থীদের যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ না

2026-08-24T13:48:53+00:00
2026-08-24T13:48:53+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গত জুলাই মাসে যন্তর মন্তরে আন্দোলনের সময় শিক্ষার্থীদের যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ না হলে ফের প্রতিবাদ কর্মসূচির ডাক দেবে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। রোববার (২৩ আগস্ট) সিজেপির নেতারা এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছেন।  

বিবৃতিতে তারা জানিয়েছে, ভারতের যুবসমাজকে যে প্রতিশ্রুতি নরেন্দ্র মোদি সরকার দিয়েছিল, তার মর্যাদা তাদের দিতে হবে। এই নিয়ে সোমবার ঘোষণা আসবে বলেও জানিয়েছে সিজেপি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববারের বিবৃতিতে সিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনে ইতি টানার জন্য এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। এ বার সেই আন্দোলন শেষ হতেই সরকার প্রতিশ্রুতি পালন না করে গোটা যুবসমাজকে যে অপমান করছে, আমরা তা হতে দেব না। ভারতের যুবসমাজকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণ করতে হবে।

সিজেপির দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার নিয়েও সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি। আদালত বার বার বলা সত্ত্বেও কোনও তালিকা দেয়নি। 

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিশ্রুতি পূরণ থেকে বার বার পিছিয়ে যাওয়া, কোনও রকম ঢিলেমি, অসম্মান করাকে ‘দেশের যুবসমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলেই ধরে নেবে সিজেপি।


এ ছাড়া সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির কারণে যেসব পরীক্ষার্থী আত্মঘাতী হয়েছিলেন, তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ব্যাপারেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে বিবৃতিতে।

অবিলম্বে এসব দাবি পূরণ না হলে ফের পথে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। আসন্ন সেই আন্দোলনের জন্য দেশবাসী, যুবসমাজকে ‘প্রস্তুত’ থাকতেও বলেছে সিজেপি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

সময়ের আলো/জেডি 
  বিষয়:   প্রতিশ্রুতি ভঙ্গ  অভিযোগ  আন্দোলন  হুঁশিয়ারি  সিজেপি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: