মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতলেন কাজিয়া

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ভারতের কেরালার ১৯ বছর বয়সী কাজিয়া লিজ মেজো জিতেছেন ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর মুকুট।রোববার (২৪ আগস্ট) জয়পুরে অনুষ্ঠিত ফিনালে ৫২

2026-08-24T19:51:18+00:00
2026-08-24T19:53:45+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
আনন্দ সময়
মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতলেন কাজিয়া
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:৫১ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ৭:৫৩ পিএম
কেরালার ১৯ বছর বয়সী কাজিয়া লিজ মেজো। ছবি : সংগৃহীত
ভারতের কেরালার ১৯ বছর বয়সী কাজিয়া লিজ মেজো জিতেছেন ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর মুকুট। রোববার (২৪ আগস্ট) জয়পুরে অনুষ্ঠিত ফিনালে ৫২ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট ওঠে তার মাথায়।

এই জয়ের ফলে আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠেয় ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন কাজিয়া।

কেরালার মাভেলিকারার বাসিন্দা কাজিয়া বর্তমানে আইনের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি মডেলিং, অভিনয় ও শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত তিনি। প্রায় ১২ বছর ধরে নাচের প্রশিক্ষণ নেওয়া কাজিয়া ড্রামস ও ভায়োলিনও বাজাতে পারেন। মালয়ালম সিনেমা ‘শাইলক’-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রেও অভিষেক হয়েছে তার।

মাত্র ১৭ বছর বয়সে ‘মিস টিন ডিভা ২০২৪’ জেতেন কাজিয়া। পরের বছর ‘মিস টিন ইন্টারন্যাশনাল’-এ প্রথম রানারআপ হন। চলতি বছর ‘মিস ইউনিভার্স কেরালা’ হওয়ার পর জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পান তিনি।


কাজিয়ার এই জয় কেরালার জন্যও ঐতিহাসিক। তিনিই রাজ্যটির প্রথম প্রতিযোগী, যিনি ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ খেতাব জিতলেন। আবুধাবিতে জন্ম নেওয়া কাজিয়ার শৈশবের বড় একটি সময় কেটেছে সংযুক্ত আরব আমিরাতে।

এবারের প্রতিযোগিতায় তামিলনাড়ুর বৈষ্ণবী গণেশ প্রথম রানারআপ এবং গুজরাটের অনুশ্রী সাতাভেলকর দ্বিতীয় রানারআপ হয়েছেন। একই আয়োজনে ‘মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া’ খেতাবও পেয়েছেন অনুশ্রী।

শিরোপা জয়ের পর কাজিয়া বলেন, ‘অসম্ভব ভালো লাগছে। এটা আমার জীবনের একটি আইকনিক মুহূর্ত। গত তিন বছর ধরে আমি এই মুহূর্তের জন্য পরিশ্রম করছিলাম। শেষ পর্যন্ত এই মুকুটটি কেরালায় নিয়ে যেতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।’


সময়ের আলো/এমকে


  বিষয়:   মিস ইউনিভার্স ইন্ডিয়া  মুকুট  কাজিয়া  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: