চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে আসছে নতুন স্কিম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

চার আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের প্রথম ধাপে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য

2026-08-24T21:05:03+00:00
2026-08-24T21:07:13+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
অর্থনীতি
চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে আসছে নতুন স্কিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:০৫ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ৯:০৭ পিএম
ছবি : সংগৃহীত
চার আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের প্রথম ধাপে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য সরকারের অর্থ বরাদ্দ ও সম্মতি পাওয়ার পর ‘স্কিম’ ঘোষণা করা হবে।

আভিভা ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসকে গত ৯ আগস্ট ‘অকার্যকর’ ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফর হোসেন খান বলেন, ‘প্রয়োজনীয় কাজ চলছে, অর্থ পেলে স্কিম ঘোষণা করা হবে। সেটা কবে হবে, তা এখনো ঠিক হয়নি।’


কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ নাগাদ বা আগামী সপ্তাহে স্কিম ঘোষণার প্রস্তুতি চলছে।

প্রস্তাবিত ব্যবস্থায় ১০ লাখ টাকার বেশি আমানত থাকলে অতিরিক্ত অর্থ ধাপে ধাপে কিস্তিতে ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে। কিস্তির সময়সূচিও স্কিমে উল্লেখ থাকবে।

তবে প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এগুলো অবসায়ন, একীভূতকরণ নাকি মূলধন বাড়ানোর সুযোগ দেওয়া হবে, সে বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা সিদ্ধান্ত নেয়নি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   আর্থিক  প্রতিষ্ঠান  আমানত  স্কিম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: