বাংলাদেশের সঙ্গে আরও টেস্ট চান অ্যালেক্স ক্যারি

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ ফিরে শুধু ইতিহাসই লেখেনি, দুই ম্যাচের সিরিজে বিশ্বসেরা দলের বিপক্ষে নিজেদের সামর্থ্যরেও

2026-08-25T05:32:47+00:00
2026-08-25T06:13:28+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
খেলা
বাংলাদেশের সঙ্গে আরও টেস্ট চান অ্যালেক্স ক্যারি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:৩২ এএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ৬:১৩ এএম
অ্যালেক্স ক্যারি । ছবি : সংগৃহীত
দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ ফিরে শুধু ইতিহাসই লেখেনি, দুই ম্যাচের সিরিজে বিশ্বসেরা দলের বিপক্ষে নিজেদের সামর্থ্যরেও জানান দিয়েছে। ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়, এরপর ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার দুদিনের দাপুটে জবাব- সবমিলিয়ে সিরিজের দুই ম্যাচেই দেখা গেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। সেই লড়াইয়ের রেশ কাটেনি অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যেও। বাংলাদেশের বিপক্ষে এমন প্রতিদ্বন্দ্বিতা আরও দেখতে চান অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি।

কোন দলের বিপক্ষে কখন খেলতে হবে, সেটি অবশ্য ক্রিকেটারদের হাতে থাকে না। দ্বিপক্ষীয় সিরিজের সূচি নির্ধারণ করে দুই দেশের ক্রিকেট বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার অনাগ্রহের কারণেই ২০০৩ সালের পর আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পর এবারের সফর তাই টাইগারদের জন্য যেমন ছিল ঐতিহাসিক, তেমনি সিরিজের লড়াই ক্যারির কাছেও হয়ে উঠেছে উপভোগ্য। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্যারি বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার ইচ্ছার কথা জানান। 


অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে নতুন গল্প লিখেছে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টে বিশ্ব টেস্ট র‍্যাংঙ্কিয়ে এক নম্বর দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দেয় র‍্যাংঙ্কিয়ের নয় নম্বর দল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয়। তবে ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি অস্ট্রেলিয়া। মাত্র দুদিনের মধ্যেই ইনিংস ও ৫১ রানে জিতে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা।

তবু পুরো সিরিজে বাংলাদেশের লড়াইয়ের প্রশংসাই করেছেন ক্যারি। তিনি বলেন, ‘এটি একটি রোমাঞ্চকর সিরিজ ছিল, চমৎকার ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে খেলা হয়েছে। গত কয়েক মাসে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট মিলিয়ে দারুণ কিছু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।’ বিশেষ করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে আরও সিরিজ খেলার আশাবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। তার ভাষ্যে, ‘আমার মনে হয় টেস্ট ক্রিকেটে আমরা বাংলাদেশকে আরও অনেকবার দেখতে পাব। আমরা তাদের বিপক্ষে আরও সিরিজ খেলতে চাই। ম্যাচের পর তাদের সঙ্গে দেখা করা, আড্ডা দেওয়াটাও বেশ ভালো লাগার।’

সময়ের আলো/প্রিন্ট/টিকে


  বিষয়:   বাংলাদেশ  টেস্ট  অ্যালেক্স ক্যারি  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: