একীভূত পাঁচ ব্যাংক থেকে চাহিদামতো টাকা তোলা যাবে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যক্তি আমানতকারীদের আমানতের ওপর আর কোনো ‘হেয়ারকাট’ থাকছে না। আগামী ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো আমানতের মূল

2026-08-25T12:54:22+00:00
2026-08-25T12:57:56+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
অর্থনীতি
‘হেয়ারকাট’ বাতিল
একীভূত পাঁচ ব্যাংক থেকে চাহিদামতো টাকা তোলা যাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:৫৪ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ১২:৫৭ পিএম
গ্রাফিক : সময়ের আলো
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যক্তি আমানতকারীদের আমানতের ওপর আর কোনো ‘হেয়ারকাট’ থাকছে না। আগামী ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো আমানতের মূল অর্থ তুলতে পারবেন তারা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের মুনাফার ওপরও কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না। এ বিষয়ে গ্রাহকদের মধ্যে থাকা অস্পষ্টতা দূর করতে ব্যাংকটিকে স্পষ্টভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।


আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকটিকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ১৪ জানুয়ারি একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের স্থিতির ওপর মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আন্তর্জাতিক রীতি অনুসরণের কথা বলে দুই বছরের মুনাফায় ‘হেয়ারকাট’ আরোপ করা হয়। শুরু থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছিলেন আমানতকারীরা।

প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। ‘হেয়ারকাট’ প্রত্যাহারের ফলে ব্যাংকটির লেনদেন আরও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   একীভূত  পাঁচ  ব্যাংক  চাহিদা  টাকা  তোলা  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: