চীনের যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ : তথ‍্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চীনের তৈরি জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়ে আলোচনার জন্য খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৫ আগস্ট)

2026-08-25T14:49:41+00:00
2026-08-25T14:49:54+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
জাতীয়
চীনের যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ : তথ‍্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:৪৯ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ২:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
চীনের তৈরি জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়ে আলোচনার জন্য খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, জে-১০ যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশের সঙ্গে চীনের আলোচনা চলছে। সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে এই যুদ্ধবিমানের ব্যবহার ও এর কার্যকারিতার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

জাহেদ উর রহমান বলেন, ‘আমরা সম্ভবত এমন আলোচনা দেখেছি যে বাংলাদেশ জে-১০ যুদ্ধবিমান কিনতে পারে।’ সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রে বিমানটির ব্যবহারের অভিজ্ঞতা বাংলাদেশের আগ্রহের অন্যতম কারণ বলেও জানান তিনি।

ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, ওই সময় চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। তার ভাষ্য, বিষয়টি এখন প্রতিষ্ঠিত।

তথ্য উপদেষ্টা বলেন, রাফাল বিশ্বের অন্যতম উন্নত সাড়ে ৪ প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে বিবেচিত। এর বিপরীতে জে-১০ যুদ্ধক্ষেত্রে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ফলে বিমানটি নিয়ে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে ভাবছে এবং এ বিষয়ে সরকার সামনে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জে-১০-এর আরেকটি বড় সুবিধা হিসেবে এর তুলনামূলক কম দামকে তুলে ধরেন জাহেদ উর রহমান। তিনি বলেন, রাফাল বা ইউরোফাইটার টাইফুনের মতো ইউরোপীয় যুদ্ধবিমানের তুলনায় চীনের তৈরি যুদ্ধবিমান অনেক কম দামে পাওয়া যায়।

তিনি আরও বলেন, ‘জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করতে আমাদের সরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

জে-১০ যুদ্ধবিমানের পাশাপাশি চীনের তৈরি অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তথ্য উপদেষ্টা। এ নিয়ে আলোচনার জন্য একটি কমিটি খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে বলেও জানান তিনি।


সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  চীন  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: