আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

২০০৯ সালের আলোচিত মানিকগঞ্জে হিরন হত্যা মামলার রায় ঘোষণা করে ৮ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট)

2026-08-25T18:20:52+00:00
2026-08-25T18:20:52+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
মানিকগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:২০ পিএম 
হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন। ছবি : সংগৃহীত
২০০৯ সালের আলোচিত মানিকগঞ্জে হিরন হত্যা মামলার রায় ঘোষণা করে ৮ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাছিম বিল্ল্যাহ এ রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বুলবুল আহমেদ গোলাপ।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মর্জিনা, ফালানী, মিজান খান, রুস্তম খান, সবুজ আহমেদ, সেলিম মিয়া, আনিস ও রফিক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৭ অক্টোবর রাতে সাটুরিয়ার রাইল্যা গ্রামের আব্দুল মজিদ হিরন নামাজ ও খাওয়া শেষে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ের একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এজাহারে হিরনকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করা হয়।


দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৭ জন আসামির সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ৮ আসামিকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। এ মামলায় অন্য ৭ আসামিকে খালাস দেওয়া হয়েছে। এছাড়াও মামলা চলাকালে মারা গেছেন আরও ২ আসামি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এটি ২০০৯ সালের আলোচিত হিরন হত্যা মামলা। ২০০৯ সালে সন্ধ্যায় ওই আসামিরা তার বাড়ির পাশের একটি মেশিন ঘরে নিয়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে মেরে ফেলে।

এই মামলায় ১৭ জন আসামি ছিলেন। রায়ে ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘদিন পরে হলেও একটি সুষ্ঠু রায় ঘোষণা হয়েছে বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   মানিকগঞ্জ  হিরন হত্যা মামলা  রায় ঘোষণা  আসামি  যাবজ্জীবন কারাদণ্ড  আদালত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: