রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশীদকে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে টিআর পদে এবং নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তাঁর স্ত্রী ও সন্তানসহ ( ফোর মার্ডার) চারজনকে হত্যার ঘটনায় গত ২৩ আগস্ট সংবাদ সম্মেলন করেছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। তিনি জানিয়েছিলেন, হত্যাকাণ্ডের ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নির্মমভাবে চারজনকে হত্যার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই পুলিশ কর্মকর্তা।
সময়ের আলো/আতা