১৬ কেজির কোরাল ২৪ হাজার টাকায় বিক্রি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলা মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ। মাছটি প্রতি কেজি ১ হাজার

2026-08-25T23:29:00+00:00
2026-08-25T23:32:55+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
১৬ কেজির কোরাল ২৪ হাজার টাকায় বিক্রি
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:২৯ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ১১:৩২ পিএম
১৬ কেজি ওজনের কোরাল। ছবি : সময়ের আলো
ভোলা মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ। মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে জোবায়ের হাসান রাজিব চৌধুরীর মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে কামাল মাঝি।

পরে নিলামে ১ হাজার ৫ শত টাকা কেজি দরে ১৬ কেজি ওজনের কোড়াল মাছটি ২৪ হাজার টাকায় নিলামে ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী জুবায়ের হাসান রাজিব চৌধুরী।

জেলে কামাল মাঝি জানান, মঙ্গলবার মেঘনায় জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে বিশাল আকৃতির কোড়াল মাছটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে কোড়াল মাছটিও মৎস্য আড়তে নিয়ে নিলামে বিক্রি করেন।


মৎস্য ব্যবসায়ী শামীম তালুকদার জানান, তিনিসহ কয়েকজন মৎস্য ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে ব্যবসায়ী রাজিব চৌধুরী মাছটি কিনে নেন। মাছটি লঞ্চযোগে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে। সেখানে আরও বেশি দামে মাছটি বিক্রি করা যাবে বলে আশা করছেন তিনি।

এই বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় ইলিশের সংকট চলছে। এর মধ্যে বড় আকৃতির কোড়াল বা পাঙ্গাশ মাছ জেলের জালে ধরা পড়লে তা জেলেদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। সামনে ইলিশের পাশাপাশি আরও বড় আকৃতির অন্যান্য মাছ ধরা পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   কোরাল  ভোলা  মনপুরা  মেঘনা  মাছ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: