নীলপরী শার্লিন

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দীর্ঘ ৭ বছর পর অভিনয়ে ফিরলেন এক সময়ের টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রী শার্লিন ফারজানা। নাটক-সিনেমা দুটোতেই কাজ করেছেন তিনি। সম্প্রতি

2026-08-26T03:52:05+00:00
2026-08-26T03:52:05+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
আনন্দ সময়
নীলপরী শার্লিন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৫২ এএম 
অভিনেত্রী শার্লিন ফারজানা। সংগৃহীত ছবি
দীর্ঘ ৭ বছর পর অভিনয়ে ফিরলেন এক সময়ের টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রী শার্লিন ফারজানা। নাটক-সিনেমা দুটোতেই কাজ করেছেন তিনি। সম্প্রতি অভিনয় করেছেন মাসরিকুল আলমের ‘নীলপরী’ নাটকে। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। 

নীলপরী প্রসঙ্গে তিনি বলেন, ‘নীলপরী’-এর স্ক্রিপ্ট খুব সুন্দর। গল্পটাও বেশ বড়। নাটকটার গল্প এক দম্পতিকে নিয়ে, যারা প্রেম করে বিয়ে করে, তাদের সংসারে মনোমালিন্য হয় আবার সেটা ঠিকও হয়ে যায়। গল্পের মধ্যে অনেক এলিমেন্ট আছে।  পারিবারিক গল্পের পাশাপাশি সুন্দর প্রেমের আমেজ আছে। ইদানীং কেন সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে এবং কীভাবে যত্ন নিতে হয় সেগুলো তুলে ধরা হয়েছে। একটি চাকরিতে যেমন দায়িত্ব নিয়ে কাজ করতে হয়, তেমনই ভালোবাসা বা সম্পর্ক টিকিয়ে রাখতে হলেও দায়িত্ববোধ লাগে- এই বার্তাটি ফুটিয়ে তোলা হয়েছে। এ দিকটাও আমার ভালো লেগেছে। এ ছাড়া সময় ও বাজেট ভালো ছিল।’

‘নীলপরী’ নাটকে জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন শার্লিন। সর্বশেষ ২০১৯ সালে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। এর আগেও একাধিক নাটকে দেখা গেছে তাদের। এর মধ্যে উল্লেখযোগ্য, ‘ভালোবাসার ফানুস’, ‘অপেক্ষার শেষ দিন’, ‘দ্য মাইজার’, ‘সরি টু’ ইত্যাদি।


ইতিমধ্যে দুটি সিনেমার কাজ শেষ করেছেন শার্লিন। একটি মাহমুদুল হকের উপন্যাস ‘জীবন আমার বোন’ অবলম্বনে নির্মিত। মুক্তিযুদ্ধের ওপর নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন এনায়েত করিম বাবুল। কয়েকটি চলচ্চিত্র উৎসবে জমা পড়েছে সিনেমাটি। পরবর্তীতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে শার্লিনের সহশিল্পী খায়রুল বাশার, প্রান্তিক দস্তিদার ও আজাদ আবুল কালাম। আর দ্বিতীয়টি সৈকত রেজার ‘সন্দেশ’, যা একটি হিন্দু দম্পতির গল্প। এতে ইন্তেখাব দিনারের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  



  বিষয়:   নীলপরী  শার্লিন  নাটক 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: