সাঁওতাল জনগোষ্ঠীদের নিয়ে ‘মন পাখি’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘মন পাখি’। ভিন্নধারার এই সিনেমার কাহিনি ও পরিচালনায়

2026-08-26T03:54:57+00:00
2026-08-26T03:54:57+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
সাঁওতাল জনগোষ্ঠীদের নিয়ে ‘মন পাখি’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৫৪ এএম 
‘মন পাখি’-এর একটি দৃশ্য। সংগৃহীত ছবি
আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘মন পাখি’। ভিন্নধারার এই সিনেমার কাহিনি ও পরিচালনায় রয়েছেন টিনা খান। চিত্রনাট্য ও সংলাপ রচনার পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ মাসুম। এতে জুটি হিসেবে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।

মন পাখি সিনেমায় উঠে আসবে সাঁওতালদের একটি মানবিক গল্প। তাদের দৈনন্দিন জীবনযাপন, পারিবারিক ও সামাজিক সম্পর্ক, প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট, বাস্তবতার নানা সংকট এবং প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার গল্প। নির্মাতাদের ভাষ্য, প্রচলিত গল্পের বাইরে গিয়ে বাস্তব জীবনের কাছাকাছি একটি মানবিক গল্প দর্শকদের সামনে তুলে ধরাই সিনেমাটির মূল লক্ষ্য। 


ইতিমধ্যে প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। এতে অংশ নেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী। সিনেমাটি প্রসঙ্গে অভিনেতা সনি রহমান বলেন, আমার অভিনয় জীবনে এমন গল্পে আগে কখনো কাজ করা হয়নি। এমনকি সাঁওতাল জনগোষ্ঠীর জীবনকে কেন্দ্র করে এ ধরনের গল্প নিয়ে সিনেমা হয়েছে কি না সেটিও আমার জানা নেই। বাস্তব জীবনের গল্প হওয়ায় চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং হলেও কাজটি করে ভালো লাগছে। আমার বিশ্বাস, মন পাখি দর্শকদের ভিন্ন ধরনের একটি গল্প উপহার দেবে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   সাঁওতাল  জনগোষ্ঠী  মন পাখি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: