বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অর্থনীতি

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা শুরু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।বুধবার (২৬ আগস্ট) এশিয়ার

2026-08-26T10:13:47+00:00
2026-08-26T10:15:08+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
অর্থনীতি
বিশ্ববাজারে কমল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০:১৩ এএম  আপডেট: ২৬.০৮.২০২৬ ১০:১৫ এএম
হরমুজ প্রণালি খুলে দেওয়ার সম্ভাবনায় তেলের দাম কমেছে। ছবি : প্রতীকী
হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা শুরু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

বুধবার (২৬ আগস্ট) এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরই দুই প্রধান বেঞ্চমার্কের দাম প্রায় ২ শতাংশ কমে যায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ১ দশমিক ৭৮ ডলার বা ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৮০ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৪৯ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৮৭ ডলারে দাঁড়ায়।


এর আগে, মঙ্গলবারও উভয় বেঞ্চমার্কের দাম ৩ শতাংশের বেশি কমেছিল। 

বিশ্লেষকদের মতে, ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির সম্ভাবনাই বাজারে আশাবাদ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি যৌথ নেভিগেশন করিডোর চালুর বিষয়ে আলোচনা করছে ২ দেশ। পাশাপাশি প্রণালির কিছু এলাকায় মাইন অপসারণের উদ্যোগ নিয়েও আলোচনা চলছে।

তবে, এখনো অনিশ্চয়তা রয়েছে। আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তৈরি হলেও হরমুজ প্রণালির পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে, আলোচনার পরবর্তী ফলাফল এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতির ওপরই তেলের দামের পরবর্তী গতিপথ অনেকটা নির্ভর করবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   বিশ্ববাজার  তেল  দাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: