কেরালার নতুন নাম ‘কেরালম’, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় রাজ্য কেরালার নতুন নাম ‘কেরালম’ করা হয়েছে।এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে নতুন নামটি

2026-08-26T14:28:24+00:00
2026-08-26T14:35:05+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কেরালার নতুন নাম ‘কেরালম’, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় সরকারের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:২৮ পিএম  আপডেট: ২৬.০৮.২০২৬ ২:৩৫ পিএম
ভারতের সংসদ ভবন। ছবি : সংগৃহীত
ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় রাজ্য কেরালার নতুন নাম ‘কেরালম’ করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে নতুন নামটি কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেরালা আইনের দেওয়া ক্ষমতাবলে কেন্দ্রীয় সরকার ২৫ আগস্ট থেকে ওই আইনের বিধান কার্যকর করেছে।


এর আগে, চলতি মাসে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু কেরালার নাম পরিবর্তন করে ‘কেরালম’ করার বিলে অনুমোদন দেন। এর মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়। ১১ আগস্ট লোকসভায় কেরালা (নাম পরিবর্তন) বিল পাস হয়। পরদিন রাজ্যসভাতেও পাস হয় বিলটি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, “২০২৪ সালে কেরালা বিধানসভা একটি প্রস্তাব পাস করে কেন্দ্রকে রাজ্যের নাম পরিবর্তন করে ‘কেরালম’ করার জন্য আইন প্রণয়নের অনুরোধ জানিয়েছিল।”

তিনি জানান, বিলটিতে বলা হয়েছে, কেরালা রাজ্য ‘কেরালম’ নামে পরিচিত হবে এবং সেই কারণেই কেরালার নাম পরিবর্তন করে কেরালম করার প্রস্তাব করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুনে রাজ্য বিধানসভায় পাস হওয়া নাম পরিবর্তনের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছিল কেরালা সরকার। এরপর প্রেসিডেন্ট মুর্মু বিলটি রাজ্য বিধানসভার মতামতের জন্য ফেরত পাঠান। পরে রাজ্য বিধানসভা সর্বসম্মতভাবে বিলটির সঙ্গে একমত হয়ে একটি প্রস্তাব পাস করে।

সময়ের আলো/মহু


  বিষয়:   কেরালা  কেরালম  ভারত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: