সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযান, ৫ সন্ত্রাসী গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের আলীনগর ও জঙ্গল সলিমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে

2026-08-26T20:15:32+00:00
2026-08-26T20:15:32+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযান, ৫ সন্ত্রাসী গ্রেফতার
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৮:১৫ পিএম 
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের আলীনগর ও জঙ্গল সলিমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর পর্যন্ত এসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান চালায়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. জুয়েল (৩০), মো. ফারুক (২৯), মো. আইনুদ্দিন (৩৬), মো. ফেরদৌস (৫০) ও মো. শাহজাহান (৫৫)।

পুলিশ জানায়, জুয়েল, ফারুক, আইনুদ্দিন ও ফেরদৌসের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

অন্যদিকে, মো. শাহজাহান জঙ্গল সলিমপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইয়াছিনের অন্যতম প্রধান সহযোগী বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনে চট্টগ্রামের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ২০টির বেশি মামলা রয়েছে। এসব মামলার একাধিকটিতে তিনি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বলেও জানিয়েছে পুলিশ।


চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বলেন, জেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অস্ত্রের অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অপরাধী যতই প্রভাবশালী হোক, তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ ও নিয়মিত অভিযান চলবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সীতাকুণ্ড  পুলিশ  অভিযান  সন্ত্রাসী  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: