প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:৪১ এএম আপডেট: ২৭.০৮.২০২৬ ১০:৩৩ এএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত গাজীপুরের কোনাবাড়ীর একটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গুদামটিতে আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। একইভাবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সময়ের আলো/এসএকে