বিদ্যুৎ গ্রিডে বিদেশি সরঞ্জাম নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিদেশি তৈরি বৈদ্যুতিক সরঞ্জাম থেকে জাতীয় নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এ-সংক্রান্ত

2026-08-27T10:07:46+00:00
2026-08-27T10:07:46+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বিদ্যুৎ গ্রিডে বিদেশি সরঞ্জাম নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:০৭ এএম 
ছবি : সংগৃহীত
বিদেশি তৈরি বৈদ্যুতিক সরঞ্জাম থেকে জাতীয় নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এ-সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন তিনি।

হোয়াইট হাউস জানিয়েছে, বিদেশে তৈরি কিছু সরঞ্জাম যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ গ্রিডে সাইবার নিরাপত্তা ও পরিচালনাগত ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে নির্দিষ্ট কিছু বিদেশি উৎপাদিত বাল্ক-পাওয়ার সিস্টেমের বৈদ্যুতিক সরঞ্জাম, সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সফটওয়্যার ও ডিজিটাল সক্ষমতা যুক্তরাষ্ট্রে কেনা বা স্থাপনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, বিদেশি উৎস থেকে বাল্ক-পাওয়ার সিস্টেমের সরঞ্জাম সরবরাহ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির জন্য ‘অস্বাভাবিক ও গুরুতর হুমকি’ তৈরি করছে। এর উৎস যুক্তরাষ্ট্রের বাইরে বলেও উল্লেখ করেন তিনি।

আদেশে এসব সরঞ্জামের ব্যবহার ও পরিচালনা অব্যাহত রাখার ক্ষেত্রে নতুন শর্ত আরোপের জন্য মার্কিন জ্বালানি মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের চিহ্নিত নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় এসব শর্ত নির্ধারণ করা হবে।

চীনা প্রযুক্তির নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপগুলোর ধারাবাহিকতায় ট্রাম্পের এই সিদ্ধান্ত এসেছে। এর আগে ইউরোপীয় কমিশনও সরকারি অর্থায়নে পরিচালিত জ্বালানি প্রকল্পে চীনে তৈরি ইনভার্টার ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল।

গত বছর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত কিছু চীনা সৌর ইনভার্টার পরীক্ষা করে এমন যোগাযোগ ডিভাইসের সন্ধান পেয়েছিলেন, যেগুলোর উল্লেখ পণ্যের নথিপত্রে ছিল না। এতে এসব সরঞ্জামের মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: