হবিগঞ্জে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ-মিরপুর-ধুলিয়াখাল সড়কের সুঘর এলাকায় টমটমের (ব্যাটারিচালিত অটোরিকশা) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি

2026-08-27T12:20:35+00:00
2026-08-27T12:20:35+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২:২০ পিএম 
ছবি : সংগৃহীত
হবিগঞ্জ-মিরপুর-ধুলিয়াখাল সড়কের সুঘর এলাকায় টমটমের (ব্যাটারিচালিত অটোরিকশা) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মচারী ছিলেন।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে সুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব দেব বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়নের মুধাহারবাদ গ্রামের সমির দেবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে হবিগঞ্জ-মিরপুর-ধুলিয়াখাল সড়ক দিয়ে যাচ্ছিলেন বিপ্লব। সুঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। এতে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।


হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দুর্ঘটনায় বিপ্লব দেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   হবিগঞ্জ  টমটম  মোটরসাইকেল  সংঘর্ষ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: