জাতপাতের চাপে বিজেপি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিজেপির সামনে বড় হয়ে উঠছে জাতপাতের রাজনীতি। একদিকে উচ্চবর্ণের ক্ষোভ,

2026-08-28T01:56:07+00:00
2026-08-28T01:56:07+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
জাতপাতের চাপে বিজেপি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১:৫৬ এএম 
ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিজেপির সামনে বড় হয়ে উঠছে জাতপাতের রাজনীতি। একদিকে উচ্চবর্ণের ক্ষোভ, অন্যদিকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর (ওবিসি) ভোটব্যাংক ধরে রাখা দুই দিক সামলাতে চাপের মুখে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

দেশটিতে জাতগণনা ও সংরক্ষণ নিয়ে নতুন বিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এসসি, এসটি ও ওবিসি শিক্ষার্থীদের বৈষম্য ঠেকাতে ইউজিসির নির্দেশিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এদিকে জাতগণনায় ওবিসির সংখ্যা বেশি প্রমাণিত হলে সংরক্ষণ বাড়ানোর দাবি উঠতে পারে এমন আশঙ্কা রয়েছে উচ্চবর্ণের একাংশের মধ্যে।

অন্যদিকে ওবিসি ভোট ধরে রাখতে সক্রিয় বিজেপি। উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি পদে ওবিসি নেতা পঙ্কজ চৌধুরীকে দায়িত্ব দেওয়াকেও এই কৌশলের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকদের একাংশ।


রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৭-এর উত্তরপ্রদেশ নির্বাচন শুধু রাজ্যের ক্ষমতার লড়াই নয়, ২০২৯ সালের লোকসভা নির্বাচনেরও বড় পরীক্ষা। 

তাই উচ্চবর্ণ ও ওবিসি এই দুই পক্ষকে সন্তুষ্ট করতে গিয়ে বিজেপি এখন কঠিন রাজনৈতিক সমীকরণের মুখোমুখি। দুই ভোটব্যাংকের মধ্যে ভারসাম্য রাখাই এখন মোদি-শাহ-যোগীর সামনে বড় 
চ্যালেঞ্জ।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   ভারত  বিজেপি  উত্তরপ্রদেশ  বিধানসভা  নির্বাচন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: