কারাগারে মারা গেছেন ‘বসনিয়ার কসাই’

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

বসনিয়ার রক্তক্ষয়ী যুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক বসনিয়ান সার্ব জেনারেল রাতকো ম্লাদিচমারা গেছেন। নির্বিচারে বসনিয়ার

2026-08-28T01:56:08+00:00
2026-08-28T02:22:05+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কারাগারে মারা গেছেন ‘বসনিয়ার কসাই’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১:৫৬ এএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ২:২২ এএম
'বসনিয়ার কসাই' হিসেবে পরিচিত সাবেক বসনীয় সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ। ছবি : সংগৃহীত
বসনিয়ার রক্তক্ষয়ী যুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক বসনিয়ান সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ মারা গেছেন। নির্বিচারে বসনিয়ার মুসলিমদের হত্যা করার জন্য তাকে ‘বসনিয়ার কসাই’ বলেও ডাকা হয়। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতিসংঘের এক কর্মকর্তা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। 

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। দ্য হেগের জাতিসংঘের আটককেন্দ্রে তিনি যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। দীর্ঘদিন ধরেই তার শারীরিক অবস্থা খারাপ ছিল এবং বিভিন্ন সময়ে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে।


১৯৯২ থেকে ১৯৯৫ সালের বসনিয়া যুদ্ধের সময় বসনিয়ান সার্ব বাহিনীর অন্যতম প্রধান সামরিক নেতা ছিলেন ম্লাদিচ। ১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা গণহত্যায় ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম পুরুষ ও কিশোর হত্যার ঘটনায় তার ভূমিকার জন্য তিনি বিশেষভাবে কুখ্যাত।

২০১৭ সালে জাতিসংঘের সাবেক যুগোস্লাভিয়া বিষয়ক ট্রাইব্যুনাল তাকে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০২১ সালে আপিলেও সেই সাজা বহাল থাকে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কারাগার  মারা গেছেন  বসনিয়ার কসাই  রাতকো ম্লাদিচ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: