ইতিহাদ থেকে ধারে টটেনহ্যামে মিশরীয় ফুটবলার

খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদল মৌসুমে বড় চমক দিয়ে ম্যানচেস্টার সিটি থেকে এক বছরের ধারের চুক্তিতে টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছেন ২৭

2026-08-28T12:21:01+00:00
2026-08-28T12:21:01+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
খেলা
ইতিহাদ থেকে ধারে টটেনহ্যামে মিশরীয় ফুটবলার
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:২১ পিএম 
ইতিহাদ থেকে ধারে টটেনহ্যামে মিশরীয় ফুটবলার । ছবি : সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদল মৌসুমে বড় চমক দিয়ে ম্যানচেস্টার সিটি থেকে এক বছরের ধারের চুক্তিতে টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছেন ২৭ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশ। চুক্তির শর্ত অনুযায়ী, আগামী ২০২৭-২৮ মৌসুমে প্রায় ৬০ মিলিয়ন পাউন্ড ফি দিয়ে তাকে স্থায়ীভাবে কিনে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে উত্তর লন্ডনের ক্লাবটির।

টটেনহ্যামের নতুন প্রধান কোচ রবার্তো দে জের্বির উচ্চাকাঙ্ক্ষী ফুটবল প্রজেক্টে অনুপ্রাণিত হয়েই তিনি ইতিহাদ স্টেডিয়াম ছেড়ে স্পার্সে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মারমুশ।

২০২৪-২৫ মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে দারুণ সূচনা করলেও দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের উপস্থিতি ও স্কোয়াডের তীব্র প্রতিযোগিতার কারণে প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না এই মিশরীয় তারকা। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে মাত্র ৩টি গোল করতে পেরেছিলেন তিনি। তবে আন্তর্জাতিক মঞ্চে মিশর জাতীয় দলের হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলে দলকে শেষ ষোলো পর্যন্ত নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।


চলতি ট্রান্সফার উইন্ডোতে কোচ দে জের্বির অধীনে টটেনহ্যাম ইতিমধ্যেই সান্দ্রো তোনালি, মাতেউস ফার্নান্দেস, জান পল ভ্যান হেকে এবং সাবিওকে দলে ভিড়াতে ৩০০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ খরচ করেছে। নতুন লিগ মৌসুমের প্রথম ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে ৩-০ গোলের বড় পরাজয়ের পর সেন্ট্রাল ফরোয়ার্ড ও লেফট-উইং—দুই পজিশনেই দক্ষ মারমুশকে দলে এনে আক্রমণভাগ আরও ধারালো করার সিদ্ধান্ত নিল স্পার্স।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ইতিহাদ  টটেনহ্যাম  ম্যান সিটি  মিশর  ফুটবলার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: