নেতানিয়াহুকে নরকে পাঠানোর হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মেজর জেনারেল মহসেন রেজাই বলেছেন, তেহরানের

2026-08-28T17:57:41+00:00
2026-08-28T17:57:41+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নেতানিয়াহুকে নরকে পাঠানোর হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:৫৭ পিএম 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নরকে পাঠানোর হুমকি ইরানের। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মেজর জেনারেল মহসেন রেজাই বলেছেন, তেহরানের ওপর মার্কিন অবরোধ অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থে হামলা চালানো হবে। একইসঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নরকে পাঠানো হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।

আল-মানারকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবির বরাতে এসব কথা জানানো হয়েছে। রেজাই দাবি করেন, নেতানিয়াহুর কর্মকাণ্ড ইহুদিবাদী শাসনের অস্তিত্বের অবসানকে আরও কাছে নিয়ে এসেছে।

ইসরায়েলের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের সংঘাতের মতো হবে না বলেও সতর্ক করেন তিনি। বিশেষ করে লেবানন ইস্যুতে পরিস্থিতি নতুন পর্যায়ে প্রবেশ করতে পারে বলে মন্তব্য করেন রেজাই। তার দাবি, লেবাননের দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরে যেতে বাধ্য করা হবে।


রেজাই আরও অভিযোগ করেন, ট্রাম্পের ছেলেকে হত্যার ইরানি চক্রান্ত নিয়ে নেতানিয়াহু মিথ্যা তথ্য ছড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আতঙ্কিত করেছেন। তার ভাষায়, এই সংবাদের ভয়ে ট্রাম্প ফুড ট্রাকের কর্মচারীর মতো এদিক-সেদিক ঘুরে বেরিয়েছেন।

মার্কিন অর্থনৈতিক চাপ নিয়েও সতর্ক করে রেজাই বলেন, অবরোধ অব্যাহত থাকলে ইরান শতভাগ তীব্রতা ও শক্তি দিয়ে ওই অঞ্চলে আমেরিকার অর্থনৈতিক স্বার্থকে লক্ষ্যবস্তু করবে। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির সময় ইরান ৮০ মিলিয়ন ব্যারেল তেল রফতানি করেছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া


সময়ের আলো/এমকে
  বিষয়:   নেতানিয়াহু  নরক  হুমকি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: