ঘুস গ্রহণের দায়ে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

তানোর (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল হওয়ার পর রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনকে

2026-08-29T15:42:17+00:00
2026-08-29T15:48:18+00:00
 
  শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
সারাদেশ
ঘুস গ্রহণের দায়ে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৩:৪২ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ৩:৪৮ পিএম
ইমরুল কাশেম ইমন। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল হওয়ার পর রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।

দীর্ঘদিন ধরে নামজারি ও বিভিন্ন সার্টিফিকেট মামলার সেবা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের ঘুস গ্রহণ এবং হয়রানির অভিযোগ ছিল ইমনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি এসিল্যান্ডকে ভুল বুঝিয়ে অফিসে দুর্নীতির একটি বলয় তৈরি করেছিলেন এবং তার দাপটে অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারীরাও অসহায় ছিলেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে তার ঘুস লেনদেনের ভিডিও সম্প্রচারিত হয়। ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগ এবং ওই খবরের ভিত্তিতে প্রাথমিক তদন্তে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়।


এ আদেশের অনুলিপি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের অবগতির জন্য পাঠানো হয়েছে। এছাড়া, বরখাস্ত হওয়া ওই কর্মচারীর অভিযোগনামা ও বিবরণী প্রস্তুত করে দ্রুত জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর জন্য তানোর এসিল্যান্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে তানোর উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড শিব সংকর বসাক জানান, জেলা প্রশাসক মহোদয় মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনকে সাময়িক বরখাস্ত করেছেন এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইমনের বরখাস্তের খবরে এলাকাবাসী ও ভুক্তভোগী সাধারণ মানুষের পাশাপাশি ভূমি অফিসের অন্যান্য কর্মচারীরাও স্বস্তি প্রকাশ করেছেন এবং ভূমি সেবাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়েছেন।

সময়ের আলো/এনএন/জোই


  বিষয়:   ঘুস গ্রহণ  ভূমি অফিস  কর্মচারী বরখাস্ত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: