নাইজারে সেনাবাহিনীতে বিদ্রোহ

আন্তর্জাতিক

আফ্রিকার সাহিল অঞ্চলের দেশ নাইজারে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের ঘটনা ঘটেছে। বিদ্রোহী সেনার শনিবার সকালে রাজধানী নিয়ামের প্রধান বিমানবন্দরসহ অন্যান্য জায়গায়

2026-08-30T02:58:42+00:00
2026-08-30T02:58:42+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
নাইজারে সেনাবাহিনীতে বিদ্রোহ
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ২:৫৮ এএম 
ছবি : সংগৃহীত
আফ্রিকার সাহিল অঞ্চলের দেশ নাইজারে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের ঘটনা ঘটেছে। বিদ্রোহী সেনার শনিবার সকালে রাজধানী নিয়ামের প্রধান বিমানবন্দরসহ অন্যান্য জায়গায় হামলা চালিয়েছে। অপরদিকে প্রেসিডেন্টকে উৎখাত করতে প্রেসিডেন্টের প্রাসাদের কাছে যাওয়ার চেষ্টা করে তারা।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নাইজারের রাজধানীর বিভিন্ন জায়গায় দীর্ঘ সময় ধরে গোলাগুলি হয়েছে। চারটি সূত্র রয়টার্সকে বলেছে, বিদ্রোহী সেনারা এই গোলাগুলি করেছে। স্থানীয় সময় সকাল ৮টার সময় সরকারি টিভি এবং রেডিও বন্ধ হয়ে যায়। তবে নাইজারের বর্তমান সরকার এক বিবৃতিতে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছে, বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেনাদের জড়ো করা হচ্ছে।

২০২৩ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন দেশটির প্রেসিডেন্ট গার্ডের প্রধান আব্দুররহমানে তিয়ানি। এরপর তিনি কথা দিয়েছিলেন দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাবেন।

নাইজারে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা ও ইসলামিক স্টেটের উপস্থিতি রয়েছে। চলতি বছরের শুরুতেও তারা বিমানবন্দর ও সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

রয়টার্স জানিয়েছে, বর্তমান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা সেনারা কুয়াল্লাম, তেরা এবং দোসসো অঞ্চলের। এসব অঞ্চলের সেনারা ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট সশস্ত্রগোষ্ঠীর সঙ্গে লড়াই করে অনেক বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। নাইজার সরকারের এক কর্মকর্তা বিদ্রোহী সেনাদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্যালেসের কাছে হামলার চেষ্টা করা হয়েছে। 

এ ছাড়া ১০১ নামে পরিচিত একটি বিমানঘাঁটিতেও হামলার চেষ্টা হয়েছে বলে জানান তিনি। এ কর্মকর্তা এক ফেসবুক পোস্টে দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তার পোস্টের পর আরও কয়েক ঘণ্টা গোলাগুলি হয়েছে।

রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্টের প্রতি আনুগত্যশীল সেনারা প্রেসিডেন্ট প্যালেসের নিরাপত্তা নিজেদের কাছে রেখেছেন। কিন্তু বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই হচ্ছে। কিন্তু সরকারি টিভি ও রেডিওর নিয়ন্ত্রণ বিদ্রোহী সেনাদের হাতে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।


এদিকে নাইজারের বর্তমান সরকার ক্ষমতা দখল করেই ফ্রান্সের সেনাদের বিতাড়িত করে। অপরদিকে তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। তবে সামরিক জান্তা এক বিবৃতিতে বলেছে, ধীরে ধীরে সবকিছু আবারও সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে সর্বপ্রথম বিমানবন্দরের কাছের ১০১ নামে একটি বিমানঘাঁটিতে বিদ্রোহের সূত্রপাত হয়। এরপর বিদ্রোহী সেনারা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এরপরই সারারাত গোলাগুলির শব্দ শোনা যায়। নাইজারের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বার্তা সংস্থাটিকে বলেছে, নাইজেরিয়া থেকে আসা একটি সশস্ত্র দল  প্রেসিডেন্ট প্যালেস দখল করতে চেয়েছিল। কিন্তু তাদের পিছু হটিয়ে দেওয়া হয়েছে।

যখন গোলাগুলি শুরু হয় তখন প্রেসিডেন্টের প্রতি আনুগত্যশীল সেনারা প্রেসিডেন্ট প্যালেস এবং সরকারি টিভি স্টেশনের দিকে যাওয়া রাস্তা আটকে দেন। এ সময় তারা প্রেসিডেন্টকে রক্ষার চেষ্টা করেন। অপর একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট আব্দুর রহমানে তিয়ানির প্রতি এখনও আনুগত্যশীল আছে প্রেসিডেন্ট গার্ড।

বর্তমান প্রেসিডেন্ট আব্দুর রহমানে একসময় এই প্রেসিডেন্ট গার্ডেরই প্রধান ছিলেন। কিন্তু ২০২৩  সালে এক সেনা অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্টকে উৎখাত করেন তিনি।

নাইজারের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সালিফো মোডে সরকারি টিভিতে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, রাজধানী নিয়ামের একটি ব্যারাকে অন্য সেনাদের জিম্মি করে কিছু সেনা। এরপর দেশের গুরুত্বপূর্ণ কিছু অবকাঠামোতে তারা গুলি ছুড়ে। এরপর নিরাপত্তা বাহিনী দ্রুত সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি সাধারণ মানুষকে শান্ত থেকে তাদের কাজকর্মে যাওয়ার আহ্বান জানিয়েছেন। রাজধানীর এক বাসিন্দা জানিয়েছেন, বর্তমানে সেখানে কোনো গোলাগুলি হচ্ছে না এবং সবকিছু শান্ত আছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   নাইজার  সেনাবাহিনী  বিদ্রোহ  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: