ঋণের টাকা ব্যয়ের জন্য নিবিড় পর্যবেক্ষণ জরুরি

সম্পাদকীয়

মতামত

দেশে তরুণ বেকারের সংখ্যা প্রচুর। যত বেকার রয়েছে তত আবার চাকরির সুযোগ নেই। সরকারি থেকে শুরু করে বেসরকারি পর্যায়ে চাকরির

2026-09-05T05:44:30+00:00
2026-09-05T05:44:30+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
মতামত
জামানত ছাড়াই মিলবে ২০ লাখ
ঋণের টাকা ব্যয়ের জন্য নিবিড় পর্যবেক্ষণ জরুরি
সম্পাদকীয়
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৪ এএম 
গ্রাফিক : সময়ের আলো
দেশে তরুণ বেকারের সংখ্যা প্রচুর। যত বেকার রয়েছে তত আবার চাকরির সুযোগ নেই। সরকারি থেকে শুরু করে বেসরকারি পর্যায়ে চাকরির সুযোগ দিনে দিনে সংকুচিত হয়ে আসছে। আর যদি চাকরির সুযোগ না পাওয়া যায় তা হলে শিক্ষাঙ্গন থেকে পাস করা তরুণদের মধ্যে হতাশা নেমে আসবে। সরকারি চাকরিতে একটি পদের জন্য কী পরিমাণ আবেদন জমা পড়ে তা না দেখলে বিশ্বাস করা কঠিন হয়ে পড়বে। আবার যখন কোনো সরকারি অফিসে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় তখন লাইনের কিউ পড়ে যায়। এই হচ্ছে বাস্তবতা। 

দেশে বেকার সমস্যা এখন প্রকট আকার ধারণ করেছে। আর এই বেকারদের চাকরি দেওয়া সরকারের একার পক্ষে সম্ভব নয়। তবে সরকার যে কাজটি করতে পারে তা হলো, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। আর তা সম্ভব তরুণদের নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য উদ্যোক্তা তৈরি করা। সেই লক্ষ্যে ইতিমধ্যে দেশে একটি কর্মসংস্থান ব্যাংক সৃষ্টি করা হয়েছে। তবে যে লক্ষ্যে এই ব্যাংকটি সৃষ্টি করা হয়েছিল তা পুরোপুরিভাবে সফল হয়নি বললেই চলে। 

Advertisement
সরকারের সামনে যে পথটি খোলা রয়েছে তা হলো বেকার তরুণদের নিজেদের পায়ে দাঁড়ানোর পথটি তৈরি করা। আর সেই পথটি তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে সংবাদ এসেছে, তরুণরা জামানত ছাড়াই ২০ লাখ টাকা পাবে। বর্তমান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে তাদের নির্বাচনি মেনুফেস্টোতে উল্লেখ করেছে। 

সেই প্রেক্ষিতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচির কথা জানিয়েছে। এই কর্মসূচি কোনো প্রচলিত প্রতিযোগিতামূলক নয়। তফসিলি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা হবে। তাদের ব্যবসার পরিকল্পনা, সম্ভাব্যতা ও অর্থের প্রয়োজন যাচাই করে দেওয়া হবে প্রয়োজনীয় অর্থায়ন। 

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে, কর্মসূচির আওতায় নির্বাচিত একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ হিসেবে দেওয়া হবে। বাকি ১০ লাখ টাকা থাকবে অনুদান। গ্রাহক পর্যায়ে ঋণের সুদ হার সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে সুবিধা হলো এই অর্থায়নের বিপরীতে কোনো সহায়ক জামানত দিতে হবে না। তবে নির্ধারিত সময়ে ঋণের অর্থ পরিশোধ না করলে অনুদানের অংশ সুদবিহীন ঋণে পরিণত হবে। একই সঙ্গে ঋণ হিসাব প্রচলিত নিয়মে শ্রেণিকরণ করা হবে। 

দেশের তরুণের সংখ্যা যাই হোক না কেন, এই কর্মসূচিতে বয়সের বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বয়স হচ্ছে সর্বোচ্চ ২৮ বছর। তবে এই কর্মসূচি পুরো দেশে একনাগাড়ে চালু না হলেও আটটি জেলার ৬৪টি উপজেলার অন্তর্ভুক্ত থাকবে। আশার কথা বাংলাদেশ ব্যাংক আগামীতে প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে এই কর্মসূচির মাধ্যমে অর্থায়ন করবে। 

এই অর্থায়ন যেন পুরোপুরি সঠিক কাজে লাগানো হয় তা বিশেষ মনিটরিং ব্যবস্থা রাখা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ ইতিপূর্বে এ ধরনের অনেক কর্মসূচি চালু করা হলেও শেষ পর্যন্ত তা আর ধরে রাখা যায়নি। এই উদ্যোগকে সাধুবাদ জানানো প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজন নিবিড় পর্যবেক্ষণ।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ঋণ  টাকা  ব্যয়  পর্যবেক্ষণ  সময়ের আলো 


Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: