মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব হয়ে গেছে তিনটি পরিবার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম

2026-09-05T11:37:09+00:00
2026-09-05T11:37:09+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৭ এএম 
অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব হয়ে গেছে তিনটি পরিবার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের সুরেজ মাস্টার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে পলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ ও অর্জুন কুমার নাথের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উত্তম কুমার নাথের স্ত্রী চন্দনা রানি বলেন, ঘটনার সময় আমরা কেউই বাড়িতে ছিলাম না। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে আসি, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই লেলিহান শিখায় তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা ধান, চাল, স্বর্ণালংকার ও আসবাবপত্র কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। সব হারিয়ে আমরা এখন সম্পূর্ণ নিঃস্ব।

Advertisement

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, মধ্যম ওয়াহেদপুর গ্রামে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মিরসরাই  অগ্নিকাণ্ড  বসতঘর  পুড়ে ছাই  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: