খুলনায় ২ মাদক কারবারির বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা

খুলনা সংবাদদাতা

সারাদেশ

খুলনা নগরীতে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বি

2026-09-05T13:15:19+00:00
2026-09-05T13:15:19+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খুলনায় ২ মাদক কারবারির বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা
খুলনা সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৫ পিএম 
সংগৃহীত ছবি
খুলনা নগরীতে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় এসব ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক মাদক কারবারির স্ত্রী ও ভাইসহ চারজনকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে বি কে মেইন রোড সংলগ্ন বড় মসজিদের পাশের ‘মা টেলিকম’ ও পার্শ্ববর্তী ‘আলতাফ স্টোর’ নামের দুটি দোকানে চুরির ঘটনা ঘটে।

Advertisement
এলাকাবাসীর অভিযোগ, বি কে মেইন রোডের ইসমাইল মঞ্জিলের বাসিন্দা ও চিহ্নিত মাদক কারবারি পরাগ দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকের কেনাবেচা ও আসর চালিয়ে আসছেন। তার কাছ থেকে মাদক কিনতে আসা ব্যক্তিরাই এলাকায় নিয়মিত চুরি, ছিনতাইসহ নানা অসামাজিক কর্মকাণ্ড ঘটাচ্ছে।

দোকানে চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার দুপুরে এলাকাবাসী পরাগের বাড়ি ‘ইসমাইল মঞ্জিল’ ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে খুলনা সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে জনতা পরাগের স্ত্রী ও তার ভাই সৌরভকে পুলিশের হাতে তুলে দেয়।


এর পরপরই বিক্ষুব্ধ জনতা মৌলভীপাড়া সুলতান আহমেদ রোডের সাহেব আলী মোড় এলাকায় অবস্থিত অপর চিহ্নিত মাদক কারবারি জ্যোতির বাড়িতে হামলা চালিয়ে জানালার থাই গ্লাস ভাঙচুর করে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকাটি মাদকের অভয়ারণ্যে পরিণত হওয়ায় চুরি-ছিনতাই নিত্যদিনের ঘটনায় দাঁড়িয়েছে। তারা অবিলম্বে এলাকাকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মোট চারজনকে আটক করা হয়েছে। তবে রাত পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা দায়ের হয়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   খুলনা  মাদক কারবারি  বাড়ি  বিক্ষুব্ধ জনতা  হামলা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: