মহাখালীতে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

প্রায় দেড় ঘণ্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই

2026-09-05T23:57:41+00:00
2026-09-05T23:57:41+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মহাখালীতে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ পিএম 
প্রতীকী ছবি
প্রায় দেড় ঘণ্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরণ করেছেন। মৃত আব্দুর রব বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামের বাসিন্দা।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মৃতের ছেলে রুবেল সরদার বলেন, গত ৩ সেপ্টেম্বর আমার বাবা ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালে (আইসিডিডিআরবি)-তে প্রেরণ করা হয়।

Advertisement
তিনি আরও বলেন, চিকিৎসকের পরামর্শে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে গৌরনদী উপজেলা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়া হই। পরবর্তীতে ঢাকায় প্রবেশের পর মহাখালী যাওয়ার পথে একাধিকস্থানে প্রায় দেড় ঘণ্টা যানজটে আটকে থাকে অ্যাম্বুলেন্স। যে কারণে যথাসময়ে হাসপাতালে পৌঁছাতে পারিনি। 

পরবর্তীতে দুপুর দেড়টার দিকে কলেরা হাসপাতাল গেটে পৌঁছলে অ্যাম্বুলেন্সের মধ্যেই বাবা মৃত্যুবরণ করেন। যানজট না থাকলে সঠিক সময়ে পৌঁছে বাবাকে অন্তত চিকিৎসাটা করানো সম্ভব হতো বলেও তিনি (রুবেল) উল্লেখ করেন।

গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান বলেন, হাসপাতালে ভর্তির সময় ওই রোগীর অবস্থা খারাপ ছিলো। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

সময়ের আলো/আতা
  বিষয়:   মহাখালী  যানজট  আটক  অ্যাম্বুলেন্স  রোগীর মৃত্যু  সময়ের আলো  বরিশাল  বানারীপাড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: