গুগল অ্যাকাউন্টের সঙ্গে বিনামূল্যে পাওয়া ১৫ জিবি ক্লাউড স্টোরেজ কখন যে পূর্ণ হয়ে যায়, তা অনেক সময় টের পাওয়া যায় না। অনেকে মনে করেন এই স্টোরেজ শুধু গুগল ফটোসের জন্য, যা একেবারেই সঠিক নয়। মূলত গুগল ফটোস, জি-মেইল এবং গুগল ড্রাইভ— এই তিনটি সেবা মিলেই বিনামূল্যে সর্বমোট ১৫ জিবি স্টোরেজ শেয়ার করে।
ফলে যেকোনো একটিতে ফাইল বেশি জমে গেলে পুরো অ্যাকাউন্টের স্টোরেজ ফুল হয়ে যায়। এতে নতুন ই-মেইল আসা বন্ধ হওয়া, জরুরি ফাইল ড্রাইভ বা ফটোসে সেভ না হওয়ার মতো সমস্যা দেখা দেয়। বাড়তি টাকা খরচ করে গুগল ওয়ান সাবস্ক্রিপশন না নিয়েও কিছু কৌশলে পুরো গুগল স্টোরেজ খালি ও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
জি-মেইলের বড় অ্যাটাচমেন্ট পরিষ্কার করুন
জি-মেইলে আসা বড় আকারের ফাইলগুলো ড্রাইভের স্টোরেজ দ্রুত শেষ করে। জি-মেইলের সার্চবারে যধং:ধঃঃধপযসবহঃ ষধৎমবৎ:১০গ লিখে সার্চ দিলে ১০ মেগাবাইটের চেয়ে বড় ফাইল যুক্ত ই-মেইলগুলো সামনে চলে আসবে। অপ্রয়োজনীয় পুরোনো মেইল ও অ্যাটাচমেন্ট নির্বাচন করে ডিলিট করে দিন।
গুগল ড্রাইভে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন
ড্রাইভে জমে থাকা পুরোনো ভিডিও, ভারী পিডিএফ বা জিপ ফাইলগুলো অনেক জায়গা দখল করে। গুগল ড্রাইভে ঢুকে ‘স্টারেজ’ অপশনে ক্লিক করলে ফাইলগুলো সাইজ অনুযায়ী (বড় থেকে ছোট) সাজানো দেখাবে। যেসব ভারী ফাইল আর প্রয়োজন নেই, সেগুলো চিহ্নিত করে মুছে দিন।
ফটোসের অব্যবহৃত ছবি ও বড় ভিডিও ডিলিট করুন
ছবি ও ভিডিও সাধারণত সবচেয়ে বেশি স্টোরেজ নেয়। গুগল ফটোসের প্রোফাইল আইকন— ম্যানেজ স্টোরেজে গেলে ‘লার্জ ফোটস অ্যান্ড ভিডিও’, ‘ঝাপসা ছবি’ এবং ‘সিক্রনসটস’ আলাদা বিভাগে দেখতে পাবেন। এখান থেকে অস্পষ্ট ছবি, স্ক্রিনশট ও ভারী ভিডিওগুলো ডিলিট করুন।
ব্যাকআপ সেটিংস পরিবর্তন করুন
সব ফোল্ডারের ছবি ক্লাউডে ব্যাকআপ নেওয়ার প্রয়োজন নেই। ফটোসের সেটিংস— ব্যাকআপ— ব্যাকআপ ডিভাইস ফোল্ডারসে গিয়ে হোয়াটসঅ্যাপ মিডিয়া বা ডাউনলোডের মতো ফোল্ডারগুলোর অটো-ব্যাকআপ বন্ধ করে দিন। এতে অপ্রয়োজনীয় ছবি স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে জমা হবে না।
সব প্ল্যাটফর্মের ট্র্যাশ বা বিন খালি করুন
যেকোনো ফাইল ডিলিট করার পর তা সরাসরি মুছে যায় না; বরং জি-মেইল, ড্রাইভ এবং ফটোসের ‘ট্র্যাশ’ বা ‘বিন’ ফোল্ডারে ৩০ দিন পর্যন্ত জমা থাকে। তাই ডিলিট করার পরপরই প্রতিটি অ্যাপের ট্র্যাশ ফোল্ডারে গিয়ে ‘এম্পটি ট্র্যাশ’ ক্লিক করে তা স্থায়ীভাবে মুছে ফেলুন।
মাসে অন্তত একবার এই নিয়মগুলো মেনে চললে বাড়তি টাকা খরচ না করেই দীর্ঘদিন নিরবচ্ছিন্নভাবে বিনামূল্যে
পাওয়া ১৫ জিবি স্টোরেজ ব্যবহার করা সম্ভব।
সময়ের আলো/এসএকে