উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসা বন্ধ করল রাজ্য সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের উত্তরাখণ্ডে স্বীকৃতি ও নির্ধারিত শিক্ষাগত মান পূরণ না করা মাদ্রাসার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে রাজ্য সরকার। এরই মধ্যে দেরাদুন

2026-09-06T10:43:54+00:00
2026-09-06T10:44:22+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসা বন্ধ করল রাজ্য সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৩ এএম  আপডেট: ০৬.০৯.২০২৬ ১০:৪৪ এএম
ছবি : সংগৃহীত
ভারতের উত্তরাখণ্ডে স্বীকৃতি ও নির্ধারিত শিক্ষাগত মান পূরণ না করা মাদ্রাসার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে রাজ্য সরকার। এরই মধ্যে দেরাদুন ও হালদোয়ানিতে আরও পাঁচটি মাদ্রাসার কার্যক্রম বন্ধ করা হয়েছে। সব মিলিয়ে রাজ্যটিতে বন্ধ হওয়া স্বীকৃতিহীন মাদ্রাসার সংখ্যা দাঁড়িয়েছে ২০টিতে।

রাজ্যের সংখ্যালঘু কল্যাণ বিভাগের বিশেষ সচিব পরাগ মাধুকর ধাকাতে জানিয়েছেন, এখন পর্যন্ত ১৭টি মাদ্রাসা সিলগালা করা হয়েছে। আরও তিনটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছে, তারা কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

Advertisement
সাম্প্রতিক অভিযানে দেরাদুনের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজাদ কলোনির মাদ্রাসা জামিয়া-তুস-সালাম আল-ইসলামিয়াকে সিলগালা করা হয়। একই এলাকার মাদ্রাসা দার-এ-আরকাম ও মাদ্রাসা দারুল উলুম রহিমিয়ার কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধের লিখিত অঙ্গীকার দেওয়ায় প্রতিষ্ঠান দুটিতে সিলগালা করা হয়নি।

এ ছাড়া নৈনিতাল জেলার হালদোয়ানিতেও দুটি মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গৌজাজালি নর্থের শনি বাজার রোডের মাদ্রাসা জামিয়া নুরিয়া বারকাতে আমিনাকে সিলগালা করা হয়েছে। বানভুলপুরার ইন্দিরা নগরের আরেকটি স্বীকৃতিহীন মাদ্রাসার বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে মাদ্রাসাগুলোর সরকারি স্বীকৃতির প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে বলা হয়েছিল।

রাজ্য সরকারের ভাষ্য, নির্ধারিত নিয়ম ও স্বীকৃতির শর্ত পূরণ না করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।

এই অভিযান উত্তরাখণ্ডের সংখ্যালঘু শিক্ষাব্যবস্থায় সাম্প্রতিক পরিবর্তনের অংশ। চলতি বছরের জুলাইয়ে রাজ্যের মাদ্রাসা বোর্ড বিলুপ্ত করে সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠান তদারকির জন্য নতুন কর্তৃপক্ষ গঠন করা হয়। নতুন ব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি ও নির্ধারিত শিক্ষাগত মান মেনে চলার ওপর জোর দেওয়া হচ্ছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ভারত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: