মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মাদক উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিশরে জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শনিবার

2026-09-06T10:51:47+00:00
2026-09-06T10:51:47+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫১ এএম 
মিশরের টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফা। ছবি : সংগৃহীত
মাদক উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিশরে জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (৫ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্ত সারাহ খলিফার বয়স ৩৯ বছর। নিরাপত্তা ও অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘মিশন ইম্পসিবল’ উপস্থাপনার মাধ্যমে তিনি মিশরের দর্শকদের কাছে পরিচিতি পান।

Advertisement
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, কায়রোর একটি আদালত সারাহ খলিফাসহ ১২ আসামিকে মৃত্যুদণ্ড দেন। আদালতের রায়ে তাদের বিরুদ্ধে মাদক তৈরির কাঁচামাল সংগ্রহ, মাদক পাচারের উদ্দেশ্যে সংঘবদ্ধ অপরাধী চক্র গঠন এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগ প্রমাণিত হয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, কর্তৃপক্ষ অভিযানে ৭৫০ কেজিরও বেশি মাদক ও কাঁচামাল জব্দ করে। পাশাপাশি মাদক তৈরির ল্যাব হিসেবে ব্যবহৃত দুটি অ্যাপার্টমেন্ট এবং অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

মৃত্যুদণ্ডের মামলায় মিশরের আইন অনুযায়ী গ্র্যান্ড মুফতির ধর্মীয় মতামত নেওয়ার পর আদালত রায় ঘোষণা করেন। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে আসামিদের।


সারাহ খলিফা টেলিভিশন উপস্থাপনার পাশাপাশি একজন মিডিয়া ব্যক্তিত্ব। তার একটি কসমেটিক সার্জারি ক্লিনিক এবং পার্টি ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের একটি প্রোডাকশন কোম্পানিও রয়েছে।

রাষ্ট্রীয় সংবাদপত্র আখবার এল-ইয়োম জানিয়েছে, বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে সিন্থেটিক মাদক তৈরির অভিযোগে সারাহ খলিফাসহ অন্যদের বিরুদ্ধে মামলা করা হয়।

এ ছাড়া এক তরুণকে অপহরণ ও মারধরের পৃথক একটি মামলায় সারাহ খলিফা ও অন্য আসামিদের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান
 
সময়ের আলো/জেডি 
  বিষয়:   মাদক  মামলা  টিভি উপস্থাপক  মিশর  মৃত্যুদণ্ড 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: