অভিবাসনের বিরুদ্ধে কালো মুখোশধারীদের বিক্ষোভ যুক্তরাজ্যে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অভিবাসনবিরোধী বিক্ষোভে যুক্তরাজ্যের ব্যস্ততম ফেরি বন্দর ডোভারে যাওয়ার সড়ক অবরোধ করেছেন মুখোশধারী একদল ব্যক্তি। শনিবারের এ ঘটনায় বন্দরে প্রবেশ ও

2026-09-06T11:56:41+00:00
2026-09-06T11:58:08+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
অভিবাসনের বিরুদ্ধে কালো মুখোশধারীদের বিক্ষোভ যুক্তরাজ্যে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ এএম  আপডেট: ০৬.০৯.২০২৬ ১১:৫৮ এএম
ছবি : সংগৃহীত
অভিবাসনবিরোধী বিক্ষোভে যুক্তরাজ্যের ব্যস্ততম ফেরি বন্দর ডোভারে যাওয়ার সড়ক অবরোধ করেছেন মুখোশধারী একদল ব্যক্তি। শনিবারের এ ঘটনায় বন্দরে প্রবেশ ও বের হওয়ার সব যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ডোভার বন্দর কর্তৃপক্ষ জানায়, চলমান ‘জনশৃঙ্খলা পরিস্থিতির’ কারণে বন্দরের সব যান চলাচল বন্ধ ছিল। পুলিশ জানিয়েছে, তারা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করছে।

Advertisement
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো পোশাক ও মুখোশ পরা কয়েক ডজন ব্যক্তি বন্দরের কাছে একটি প্রধান সড়কে অবস্থান নিয়েছেন। একটি ভিডিওতে তাদের হাত ধরে সড়ক আটকে ‘নৌকায় আসা বন্ধ করো’ স্লোগান দিতে দেখা যায়।

স্থানীয় কনজারভেটিভ কাউন্সিলর ক্রিস ভিনসন বলেন, বিক্ষোভটি অবৈধ অভিবাসনবিরোধী বলে মনে হচ্ছে। তিনি বলেন, বিক্ষোভকারীদের হাতে গাড়ির পথ আটকে দেওয়া এবং তাদের সামরিক ধাঁচের পোশাক ও মুখোশ পরা অত্যন্ত ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে।

ন্যাশনাল হাইওয়েজ জানায়, বিক্ষোভের কারণে বন্দরের দিকে যাওয়ার সড়কগুলো বন্ধ হয়ে প্রায় ৬ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। পরে শনিবার সকালে বন্দরের একটি সড়ক আবার খুলে দেওয়া হয়।

ডোভার থেকে ফ্রান্সের কালে বন্দরে ফেরি পরিচালনাকারী পি অ্যান্ড ও ফেরিজ জানিয়েছে, বিক্ষোভের কারণে যেসব যাত্রী নির্ধারিত ফেরি ধরতে পারেননি, তাদের পরবর্তী available ফেরিতে ওঠার সুযোগ দেওয়া হবে।

লন্ডন থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ডোভার বন্দর দিয়ে ২০২৫ সালে ৯০ লাখের বেশি যাত্রী এবং ২০ লাখ পণ্যবাহী যান চলাচল করেছে।

ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় যুক্তরাজ্যে আসা অভিবাসনপ্রত্যাশীদের কেন্দ্র করে ডোভারে এর আগেও অভিবাসনবিরোধী বিক্ষোভ হয়েছে। ডানপন্থি দল রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ শুক্রবার এক বক্তব্যে আশ্রয়প্রার্থীদের ‘আক্রমণ’ হিসেবে উল্লেখ করে বিষয়টি নিয়ে কঠোর অবস্থানের কথা জানান।

তবে যুক্তরাজ্যের লেবার সরকার বলছে, যুক্তরাজ্য ও ফ্রান্সের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর ফলে চলতি বছর ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ঘটনা ২০২৫ সালের তুলনায় ৪০ শতাংশের বেশি কমেছে।

ডোভারের এমপি ও লেবার পার্টির নেতা মাইক ট্যাপ বিক্ষোভকারীদের সমালোচনা করে বলেন, তারা শুধু ডোভারে এসে জনদুর্ভোগ সৃষ্টি করছে। তিনি দাবি করেন, ছোট নৌকায় অভিবাসনপ্রত্যাশীদের আসা ৪০ শতাংশ কমেছে এবং পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  যুক্তরাজ্যে  অবরোধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: