টেকনাফে ১ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে ১ কোটি টাকা মূল্যের ইয়াবা ও পাচারের উদ্দেশ্যে বহনকৃত ঔষধসহ তিন মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার (৬

2026-09-06T20:03:03+00:00
2026-09-06T20:03:03+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টেকনাফে ১ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৩
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম 
টেকনাফে ১ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৩। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফে ১ কোটি টাকা মূল্যের ইয়াবা ও পাচারের উদ্দেশ্যে বহনকৃত ঔষধসহ তিন মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার (৬ সেপ্টেম্বর) বিকালে ৫টায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটককৃত হলেন, টেকনাফ ১ নং ওয়ার্ড, নাইটংপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে জাহিদ এবং মায়ানমার নাগরিক আব্দুর রহমান ছেলে মো. করিম ও সলিম পুত্র এহসান উল্লাহ। 

Advertisement
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা বলেন, টেকনাফের নাইট্যংপাড়া এলাকায় রোববার ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন, উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিভিন্ন প্রকারের ঔষধসহ দুই জন মায়ানমারের নাগরিককে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ইয়াবার চালান নিয়ে মায়ানমার হতে নাফ নদী দিয়ে সাঁতার কেটে বাংলাদেশের উক্ত বাড়িতে অবস্থান করে এবং তারা বাড়ির মালিকের নেতৃত্বে ইয়াবাসহ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ এবং প্রত্যাবর্তনের সময় বাংলাদেশ থেকে মায়ানমারে অবৈধভাবে ঔষধ পাচারের পরিকল্পনা করছিল। পরবর্তীতে, আটককৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে বাড়ির মালিক বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করা হয়।


তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা, ঔষধ ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কক্সবাজার  টেকনাফ  ইয়াবা  ঔষধ  মাদককারবারি  কোস্ট গার্ড  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: