কদমতলীতে গ্যাস নেই ১৪ দিন, দুর্ভোগ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় ১৪ দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ২৩ আগস্ট থেকে

2026-09-06T23:26:50+00:00
2026-09-06T23:26:50+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কদমতলীতে গ্যাস নেই ১৪ দিন, দুর্ভোগ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ পিএম 
কদমতলীতে গ্যাস নেই ১৪ দিন। ছবি : সময়ের আলো
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় ১৪ দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ২৩ আগস্ট থেকে গ্যাস না থাকায় রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার হাজারো বাসিন্দা। বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস ব্যবহার করায় বাড়তি খরচের বোঝা বহন করতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে।

গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করার দাবিতে রোববার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কেরানীগঞ্জ জোনাল অফিসের মহাব্যবস্থাপক/জোনাল ম্যানেজারের কাছে স্মারকলিপি দিয়েছেন কদমতলী এলাকাবাসী।

Advertisement
স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, তারা দীর্ঘদিন ধরে তিতাস গ্যাসের বৈধ গ্রাহক হিসেবে নিয়মিত বিল পরিশোধ করে আসছেন। কিন্তু গত ২৩ আগস্ট থেকে হঠাৎ করে তাদের বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রান্নাবান্না থেকে শুরু করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, গ্যাস না থাকায় বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস কিনে রান্নার কাজ চালাতে হচ্ছে। এতে পরিবারের মাসিক ব্যয় বেড়ে গেছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এ বাড়তি ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি শিশু, শিক্ষার্থী ও বয়োবৃদ্ধদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, গ্যাস সংকট নিরসনের দাবিতে তারা ইতোমধ্যে শান্তিপূর্ণ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। বিষয়টি গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এরপরও গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে তিতাস কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।


তাদের দাবি, দীর্ঘদিন ধরে বৈধভাবে বিল পরিশোধ করেও গ্যাস না পাওয়া অত্যন্ত দুর্ভোগের বিষয়। দ্রুত সমস্যার সমাধান না হলে ভোগান্তি আরও বাড়বে।

স্মারকলিপিতে অবিলম্বে কদমতলী এলাকায় গ্যাস সরবরাহ সচল করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

কদমতলী এলাকাবাসীর পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন মো. আকরাম হোসেন। এ সময় হাজি লিটন, মোহাম্মদ জহিরুল ইসলাম জহিরসহ এলাকার শতাধিক ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   ঢাকা  দক্ষিণ  কেরানীগঞ্জ  আগানগর  ইউনিয়ন  ওয়ার্ড  কদমতলী  গ্যাস  সরবরাহ  বন্ধ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: