ফেনীতে ট্রাকের ধাক্কায় বাস উল্টে নিহত ১, আহত ২০

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীতে যাত্রী বাহি বাস উল্টে ১ জন নিহত ও ২০ জন আহতের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা চট্টগ্রাম

2026-09-06T23:38:25+00:00
2026-09-06T23:38:25+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফেনীতে ট্রাকের ধাক্কায় বাস উল্টে নিহত ১, আহত ২০
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৮ পিএম 
ফেনীতে ট্রাকের ধাক্কায় বাস উল্টে নিহত ১। ছবি : সময়ের আলো
ফেনীতে যাত্রী বাহি বাস উল্টে ১ জন নিহত ও ২০ জন আহতের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের লালপোল নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী সিডিএম বাস ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এক যাত্রী। এসময় অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

Advertisement
এদিকে সড়ক দুর্ঘটনার ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় স্বাভাবিক হয়।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ওসি আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে ঢাকামুখী লেনে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ফেনী  যাত্রীবাহী বাস  নিহত  আহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: