দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সঙ্গে বাড়ছে প্রবাসী আয়ও। সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে দেশে ৪৩ কোটি ৫৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৫ হাজার ৩৬২ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এরই মধ্যে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩১ দশমিক ৪৭ বিলিয়ন বা ৩১ হাজার ৪৭৪ দশমিক ৯০ মিলিয়ন ডলার।
এদিকে, চলতি সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে দেশে এসেছে ৪৩ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকা।
রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি রেমিট্যান্সের এই প্রবাহ দেশের বৈদেশিক লেনদেন ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
সময়ের আলো/এসএকে